Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদইসলাম

নতুন জামা-কাপড় পরলে নবিজি (সা.) যা বলতেন

স্টক নিউজ বিডি August 10, 2022
স্টক নিউজ বিডি August 10, 2022 0 শেয়ার করুন
140

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ কেউ সুন্দর জামা-কাপড় পরলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করতেন, এটি নতুন নাকি ধুয়ে পরিস্কার করা। যদি নতুন হতো তবে তিনি একটি উপদেশ দিতেন এবং চমৎকার হৃদয়গ্রাহী দুটি দোয়া পড়তেন। সে উপদেশ ও দোয়াটি কী?

নতুন সুন্দর জামা-কাপড় পরলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন এবং উপদেশ দিতেন। এখানে একটি উপদেশ ও কল্যাণের দুইটি দোয়া তুলে ধরা হলো-

উপদেশ দেওয়া

হজরত আবু নাদরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সাহাবি নতুন জামা গায়ে দিলে, তাকে বলা হতো-

تُبْلَى وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى

উচ্চারণ : ‘তুবলা ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা’

অর্থ : ‘‘‘এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমায় আরও কাপড় পরান।’ (আবু দাউদ, তিরমিজি)

দোয়া পড়া

১. হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, (একবার)ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে একটি সাদা কাপড় দেখে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমার এ জামাটি কি নতুন; নাকি ধোয়ার ফলে এমন দেখাচ্ছে?’ তিনি বলেন, ‘এটি বরং নতুন। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

اَلْبِسْ جَدِيْدًا وَ عِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيْدًا وَ يَرْزُقُكَ اللهُ تَعَالَى قُرَّةَ عَيْنٍ فِى الدُّنْيَا وَ الْاَخِرَةِ

উচ্চারণ : ‘ইলবিস জাদিদান, ওয়া ইশ হামিদান, ওয়া মুত শাহিদান ওয়া ইয়ারযুকুকাল্লাহু তাআলা কুররাতা আইনিন ফিদ-দুনইয়া ওয়াল আখিরাহ।’

অর্থ : তুমি নতুন পোশাক পর; প্রশংসার সঙ্গে বেঁচে থাকো; শহিদ হয়ে মৃত্যুবরণ করো; আর আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও আখেরাতে চোখ শীতলকারী জিনিস দান করুন।’

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসুল! আপনার জন্যও একই দোয়া করছি।’ (বুখারি)

২. হজরত খালিদ ইবনু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মুল খালিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি পোশাক আনা হলো; যার উপর ছিল কালো রঙের নকশা। তখন তিনি বলেন, ‘এ পোশাকটি আমরা কাকে পরাতে পারি?’

সাহাবিগণ নীরব থাকলে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘উম্মু খালিদকে নিয়ে আসো।’

এরপর আমাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনা হলে, তিনি নিজের হাতে ওই পোশাকটি আমাকে পরিয়ে দেন। তারপর দুইবার বলেন-

أَبْلِىْ وَ أَخْلِقِىْ

উচ্চারণ : ‘আবলি ওয়া আখলিক্বি’

অর্থ : আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।’

এরপর তিনি পোশাকটির নকশার দিকে তাকিয়ে আঙুল দিয়ে আমার দিকে ইশারা করে বলতে থাকেন, ‘উম্মু খালিদ! এটি তো অনেক সুন্দর!’ (বুখারি)

সুতরাং এখনও যদি কেউ নতুন জামা-কাপড় বা সুন্দর পোশাক পরে কিংবা কাউকে নতুন কাপড় বা পাগড়ি পরানো হয় অথবা নিজেদের আদরের ছোট সোনামনিদের নতুন জামা-কাপড় পরানো হয় তবে নবিজির অনুসরণে এ দোয়া ও উপদেশ দেওয়া সুন্নাত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণ ও অনুকরণে সুন্নাতি আমল জারি রাখার তাওফিক দান করুন। সুন্নাতের যথাযথ অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন। আমিন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

stock news bdআজকের খবরইসলামদোয়াবিশ্বনবিহাদিস
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি...

October 8, 2026

ফাইন ফুডসের লভ্যাংশ ঘোষণা

October 7, 2026

শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনে বিএসইসির অনাপত্তি

October 7, 2026

বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সীমা ৩০০ কোটি টাকা...

October 7, 2026

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

সর্বশেষ খবর

  • যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প

  • ফাইন ফুডসের লভ্যাংশ ঘোষণা

  • শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনে বিএসইসির অনাপত্তি

  • বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সীমা ৩০০ কোটি টাকা ও মেয়াদ ৫ বছর বাড়ানোর দাবি ডিবিএর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনে বিএসইসির অনাপত্তি

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সীমা ৩০০ কোটি টাকা ও মেয়াদ ৫ বছর বাড়ানোর দাবি ডিবিএর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে...

ফাইন ফুডসের লভ্যাংশ ঘোষণা

শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ...

বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সীমা...