Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়রাজনীতি

পদ্মা সেতু গর্ব, সম্মান ও যোগ্যতার প্রতীক : প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি June 25, 2022
স্টক নিউজ বিডি June 25, 2022 0 শেয়ার করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
81

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, পদ্মা সেতু শুধু ইট, সিমেন্ট, ইস্পাত ও লোহার একটি ভৌত অবকাঠামো নয়; এটি জাতির গর্ব, সম্মান ও যোগ্যতার প্রতীক।

তিনি বলেন, ‘সেতুটি বাংলাদেশের জনগণের। এর সাথে আমাদের আবেগ, সৃজনশীলতা, সাহস, সহনশীলতা ও আমাদের অধ্যবসায় জড়িত।’

শনিবার মাওয়া প্রান্তে উত্তাল পদ্মা নদীর ওপর দেশের বৃহত্তম সেতুর-পদ্মা সেতু- উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে ষড়যন্ত্রের জাল ভেঙ্গে উত্তাল পদ্মা নদীর ওপর বহুল প্রতিক্ষিত সেতুটি দাঁড়িয়ে আছে।

শেখ হাসিনা বলেন, ‘আজ আমি দেশের কোটি কোটি মানুষের সাথে আনন্দিত, গর্বিত ও অভিভূত।’

পদ্মা সেতুর নির্মাণ কাজের মানের সাথে কোনো আপস করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে নির্মিত হয়েছে এই সেতু। সর্বোচ্চ মান বজায় রেখে পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর ভিত্তি এখনো বিশ্বের সবচেয়ে গভীরে। এ প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ ১২২ মিটার গভীরতায় এই সেতুর পাইল স্থাপন এবং ভূমিকম্প প্রতিরোধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, ‘আরো কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই সেতুর নির্মাণ সারা বিশ্বের প্রকৌশল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে; এটি নিশ্চিত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিশাল কাজ থেকে বাংলাদেশের প্রকৌশলীরা বড় বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করেছেন। ভবিষ্যতে আমরা নিজেরাই এই ধরনের জটিল সেতু বা অবকাঠামো তৈরি করতে সক্ষম হব।’

দ্রুত বয়ে চলা ঝুকিপূর্ণ পদ্মা নদীর নিয়ন্ত্রণ করা সেতুটি নির্মাণের মতোই এক চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করে নদীর উভয় তীরকে নিরাপদ করার ব্যবস্থা করা হয়েছে।

পদ্মা সেতুর উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে জনগণকে নতুন শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন।

তার পাশে সর্বদা থাকায় তিনি দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সেতু ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এমন কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। ‘আজ আমি শুধু প্রার্থনা করব যে ষড়যন্ত্রকারীদের মাঝে শুভবুদ্ধির উদয় হোক।’

ঐতিহাসিক এই মুহূর্ত উপলক্ষে এবং নিজস্ব অর্থায়নে দেশের বৃহত্তম মেগা প্রকল্পের জমকালো উদ্বোধনের অংশ হিসেবে তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, ওপেনিং ডে কভার, সীলমোহর ও ১০০ টাকার একটি নোট উন্মোচন করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য ও বিদেশী কূটনীতিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ‘পদ্মা সেতু : বাংলাদেশের অহংকার’ শীর্ষক একটি থিম সং ও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সূচনা বক্তব্য দেন।
সূত্র : ইউএনবি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

২৫ জুন ২০২২
ফেভিকন
স্টক নিউজ বিডি

পদ্মা সেতু গর্ব, সম্মান ও যোগ্যতার প্রতীক : প্রধানমন্ত্রী

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরজাতীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনারাজনীতি
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও...

October 24, 2026

বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে...

October 24, 2026

মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা...

October 24, 2026

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক,...

October 24, 2026

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প,...

October 24, 2026

আইপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, সুযোগ পেতে পারে...

October 23, 2026

সর্বশেষ খবর

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে...

বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০...

মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী...

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে...