Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

স্টক নিউজ বিডি May 27, 2026
স্টক নিউজ বিডি May 27, 2026 0 শেয়ার করুন
39

ভারতের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে লাইভ ফোনকলে যুক্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেময় এ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছিল নয়াদিল্লির মার্কিন দূতাবাস। লাইভ ফোনকলে ট্রাম্প বলেন, “ভারত আমার এবং আমার দেশের ওপর শতভাগ আস্থা রাখতে পারে। যদি কখনও তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে। তারা সেখানে যোগাযোগ করে।’

“আমরা (যুক্তরাষ্ট্র ও ভারত) ভালোভাবে এগিয়ে চলছি, একের পর এক রেকর্ড তৈরি করছি। আমাদের একটি রেকর্ড অর্থনীতি আছে, রেকর্ড পুঁজিবাজার আছে।”

“আর যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিন অনেক, অনেক বড় ভক্ত।”

নয়াদিল্লির মার্কিন দূতাবাসের এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মূলত এই অনুষ্ঠানে যোগ দিতেই গত ২৩ মে ওয়াশিংটন থেকে ভারতে উড়ে আসেন রুবিও। অনুষ্ঠানে তিনিও বক্তব্য দেন এবং নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকার ওপর জোর দেন।

কিউবা থেকে আসা তার পরিবারের অভিবাসী পটভূমি এবং যুক্তরাষ্ট্রে তাদের পাওয়া সুযোগগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট নিয়ে নিয়ে আমি সত্যিই গর্বিত, তা হলো— এই দেশ শুধু শুধু বিশ্বজুড়েই নয়, ব্যক্তিবিশেষের কাছেও আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্করও এসেছিলেন মার্কিন দূতাবাসের অনুষ্ঠানে। নিরাপত্তা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র-ভারত ক্রমবর্ধমান সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, “উভয় দেশই সব ধরনের সন্ত্রাসবাদকে মোকাবিলা করার ক্ষেত্রে দৃঢ়ভাবে আগ্রহী এবং এ ইস্যুতে জিরো-টলারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। সন্ত্রাস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের কেন্দ্রবিন্দু।”

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

August 18, 2026

‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ?

August 18, 2026

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

August 18, 2026

অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

July 30, 2026

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

July 30, 2026

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

July 25, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত...

‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন...

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে...

অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের,...