স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পারিবারিক সূত্রে জানা না গেলেও বলিউডের বিভিন্ন সূত্রে জানা গেছে ,আগামী ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি রণবীর-আলিয়া।
তবে তারা ‘ডেস্টিনেশন ওয়েডিং’ এ যাচ্ছেন না। বলিউডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলিয়ার দাদা অসুস্থ এবং তিনি চান দ্রুত আলিয়া-রণবীর বিয়ে দেখতে। এ কারণে বিয়ে হবে ঘরোয়া পরিবেশে। আলিয়া-রণবীরের পরিবার এবং একান্ত ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ আমন্ত্রিত থাকবেন না ওই অনুষ্ঠানে।
এদিকে, ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, রণবীর খুব দ্রুতই একটি গ্র্যান্ড ব্যাচেলর পার্টি করতে যাচ্ছেন। তাতে অতিথি হিসোবে কারা থাকছেন তাদের নামও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ব্যাচেলর পার্টিতে অর্জুন কাপুর, আদিত্য রায় কাপুর এবং অয়ন মুখার্জিসহ রণবীরের সব বন্ধুরা যোগ দেবেন।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, রণবীর কাপুরের পৈতৃক বাড়িতেই বসছে রণবীর আলিয়ার বিয়ের আসর। রণবীরের বাবা-মা ঋষি কাপুর এবং নীতু কাপুরেরও এই বাড়িতে বিয়ে হয়েছিল।
রণবীর এবং আলিয়া ইতোমধ্যে ‘ব্রহ্মাস্ত্রে’ ছবির শুটিং শেষ করেছেন। রণবীর তার নতুন ছবি ‘শমসেরা’ এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। এদিকে, কাজের ফ্রন্টে, রণবীর এবং আলিয়া ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন। শামশেরার মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


