129
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন বছরে পাঠ্যবই সময়মতো পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। এ সময় তিনি বলেন, বইয়ে অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে গেলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে।
তিনি শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন।
পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি হয়তো একগুচ্ছ শব্দের কথা বলেছেন যেগুলো শুদ্ধ করা উচিত ছিল। তবে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যে একেবারেই ভুল তা নয়। কিন্তু তারপরও যদি সংশোধনের সুযোগ থাকে অবশ্যই সেগুলো সংশোধন করা হবে।’
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন…
