স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফু-ওয়াংফুডস লিমিটেডের ২৫ তম বার্ষিক সাধারন সভা আজ বুধবার,২৯ ডিসেম্বর ২০২১ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ।
বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন যে, বিগত বছরের কিছু আর্থিক অনিয়মের কারণে বিএসইসি বিনিয়োগকারী, স্টেক হোল্ডার ও পুঁজিবাজারের স্বার্থে পরিচালক পর্ষদ সভায় নতুন পাঁচজন স্বতন্ত্রপরিচালক নিয়োগ করেছেন।পরিচালনা পর্ষদ সুশাসন প্রতিষ্ঠা ও কর্পোরেট গভরনেন্স কোড ২০১৮ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছে। এছাড়াও বোর্ড আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে যাতে আগামীতে ব্যবসাবৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করা যায়।
সভায় আর ও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরি, আফসানাতারান্নুম, পরিচালক; লুবাবাতাবাচ্ছুম, পরিচালক; মোহাম্মদ সানাউল্লাহ এফআইপিএম এফসিএস, স্বতন্ত্রপরিচালক, প্রফেসরড. নিজামুল হক ভূঁইয়া,স্বতন্ত্র পরিচালক; ব্রিগেডিয়ার জেনারেল ইসরাত হোসেন, এনডিসি, পিএসসি (এলপিআর) স্বতন্ত্র পরিচালক;; মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরি, এফসিএ, স্বতন্ত্র পরিচালক এবং মহেন্দ্রনাথ মণ্ডল, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. শারিফ আল মাহমুদ।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
