156
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে ন্যাশনাল ক্রেডিং রেটিং লিমিটেড (এনসিআর)।
৩১ ডিসেম্বর ,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
