স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএস সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৭ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ম্যারিকোর ইপিএস হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। গতবছর একই সময়ে ৯০ টাকা ০৮ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৪ টাকা ৮১ পয়সা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
