Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মেঘনা ইন্স্যুরেন্স

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি June 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯২ শতাংশ।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৭১ শতাংশ।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৪৯ শতাংশ বেড়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, ন্যাশনাল ফিড মিল, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সাফকো স্পিনিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১১ টাকায়

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মের নতুন কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স আজ বুধবার লেনদেন শুরু করেছে। এদিন ডিএসইতে শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ডিএসইতে শেয়ারটির দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ১২ বারে মাত্র ১৮২টি শেয়ার লেনদেন হয়েছে।

এসএমই মার্কেটের নতুন কোম্পাটির পরিশোধিত মূলধন রয়েছে ৪০ কোটি টাকা। আর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৪ কোটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত জুলাই-সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৬ টাকা ৬৯ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ০৬ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছির ৭ টাকা ২০ পয়সা।

আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৬৮ পয়সা।

গত ৩০ সেপ্টেম্ব, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ২৬ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়ায় ১৪ টাকা ৩৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ৮ জুন

স্টক নিউজ বিডি June 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামী ৮ জুন, বুধবার শুরু হবে। ওইদিন কোম্পানিটি পুঁজিবাজারে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “MEGHNAINS”। আর ডিএসইতে কোম্পানি কোড হবে ২৫৭৫৪।

কোম্পানিটির আইপিওর বরাদ্দপ্রাপ্ত শেয়ার গতকাল ৫ মে সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ১১ মে থেকে ১৮ মে পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ার ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুন:মূল্যায়ন ছাড়া) ১৬ দশমিক ৪১ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮৩ পয়সা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত (তিন মাসের) ও বিগত পাঁচ বছরে গড়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.৫৬ টাকা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিওর শেয়ার বরাদ্দ

স্টক নিউজ বিডি May 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ২০টি থেকে ২১টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ২১ থেকে ২২টি শেয়ার।

এর আগে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় আগামী ১১ মে, বুধবার, যা চলে ১৮ মে, বুধবার পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। তা দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ ১৮ মে

স্টক নিউজ বিডি May 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চলছে। কোম্পানিটির আইপিও আবেদন শেষ হবে আগামী ১৮ মে বুধবার। কোম্পানিটি গত ১১ মে, বুধবার আইপিও আবেদন গ্রহণ শুরু করেছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। তা দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১১ মে

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামীকাল ১১ মে, বুধবার। চলবে ১৮ মে, বুধবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। তা দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১১ মে

স্টক নিউজ বিডি April 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১১ মে, বুধবার। চলবে ১৮ মে, বুধবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। তা দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্সের ২৬ বছর পূর্তি উদযাপন

মেঘনা ইন্স্যুরেন্সের ২৬ বছর পূর্তি উদযাপন

স্টক নিউজ বিডি March 28, 2022

সম্প্রতি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ২৬বছর পূর্তি উদযাপন করা হয়। জমকালো আয়োজনে রাজধানীর একটি হোটেলে এই উৎসব পালিত হয়। বর্ষপূতি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ২৬জন কর্মকর্তা/কর্মচারীদের অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বীমা খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার যাত্রার শুরু থেকে বিভিন্ন প্রকার সামাজিক কল্যাণমূলক কর্মকান্ড করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা বার্ষিকীতে কোম্পানিটি ১০০জন সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে “পার্সোনাল এক্সিডেন্ট পলিসি” ইন্স্যুরেন্স সেবা প্রদান করে। এই পলিসির আওতায় কেউ অনাকাঙ্খিতভাবে দূর্ঘটনায় মৃত্যুবরণ করা হলে এক লক্ষ টাকা এবং দূর্ঘটনায় আহত হলে চিকিৎসার খরচ প্রদান করা হবে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ, এফসিএ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শাখা সমন্বয়ক প্রফেসর এমএ জাহের চৌধুরী এবং বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের বেসরকারী খাতের নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালের ১৮ মার্চ প্রতিষ্ঠিত হয়। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে সব শ্রেনীর নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় সেবা দিয়ে থাকে। বিগত ২৬ বছর ধরে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার উত্থানের মুহূর্ত থেকেই তার স্টেকহোল্ডারদের জন্য তার সমস্ত পরিষেবাগুলিতে শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির বীমা সেবা সুবিধা গ্রহনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আকিজ গ্রুপ, পলমল গ্রুপ, ওয়ালটন গ্রুপ, বেক্সিমকো, মদিনা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপ এবং দেবিনিয়র গ্রুপ ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, “মেঘনা ইন্স্যুরেন্স বীমা শিল্পের একটি প্রতিষ্ঠিত নাম। গ্রাহক সেবা প্রদানে মেঘনা ইন্স্যুরেন্স সব সময় এগিয়ে। বীমাকারীর প্রধান চাহিদা সঠিক সময়ে উত্থাপিত বীমা দাবী প্রদান করা যা মেঘনা ইন্স্যুরেন্স বরাবরই করে আসছে। দাবী প্রদানের ব্যাপারে অন্যান্য কোম্পানীর বিরুদ্ধে অগনিত অভিযোগ থাকলেও মেঘনার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নেই। তিনি আরো বলেন, কোম্পানীর সুদক্ষ পরিচালনা পর্ষদের দিক নির্দেশনা ও নেত্রিত্বে কোম্পানীর উত্তরোত্তর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে।”

কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: আব্দুস সামাদ এর সঞ্চালনায় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতি পরিবেশনায় অনুষ্ঠান সমাপ্তি হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

মঙ্গলবার ( ১ মার্চ) বিএসইসির ৮১৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১০ টাকা ইস্যু মূল্যের ১,৬০,০০,০০০ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর সাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদন প্রদান করেছে।

উলেখ্য , বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন পরিপালনের উদ্দেশ্য এই অব্যাহতি প্রদান করা হয়েছে। এই আইপিওর র মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা উত্তোলন করে শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।

Back To Top