Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

মেসি

মেসির গোলে রেকর্ড দশবারের মতো শিরোপা জিতলো পিএসজি

স্টক নিউজ বিডি April 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা এক প্রকার নিশ্চিতই হয়ে ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। বাকি থাকা পাঁচ ম্যাচে তাদের প্রয়োজন ছিল মাত্র একটি পয়েন্ট। গত রাতে মেসির করা একমাত্র গোলে সেই এক পয়েন্টই পেল পিএসজি। আর্জেন্টাইন সুপারস্টারের গোলে ফেরার ম্যাচে লেন্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারকাখচিত পিএসজি। এতেই লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি রেকর্ড ১০ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।

প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখালেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেন নি মেসি-নেইমার-এমবাপ্পেরা। লক্ষ্যহীন শটে বেশ কিছু ভালো আক্রমণ নষ্ট হয় তাদের। লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে এদিন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তাতে ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দলটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে ৬৮ মিনিটের মাথায় গিয়ে দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাঁকানো শটে লেন্সের গোলরক্ষককে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডিঅর জয়ী এ ফুটবলার। লিগে মেসির এটি চতুর্থ গোল।

এরপর আক্রমণের ধার বাড়ালেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি পিএসজি। উল্টো ম্যাচের ৮৮তম মিনিটে এসে লেন্সকে সমতায় ফেরান কোরেন্তিন জিন। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি। আর পিএসজি মাঠ ছাড়ে ১০ম লিগ ওয়ানের শিরোপা জয়ের উল্লাস নিয়ে।

বার্সেলোনার হয়ে ১০টি লিগ জেতার পর পিএসজির হয়ে এই প্রথম জিতলেন মেসি। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৩৬তম ট্রফি। ইউরোপের শীর্ষ লিগের খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি ট্রফি জেতার অভিজ্ঞতা নেই অন্য কারও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পেলে

৩ দিন হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরলেন পেলে

স্টক নিউজ বিডি April 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ৩ দিন হাসপাতালে কাটানোর পর তিনি চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফিরেছেন।

কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতির কারণে ব্রাজিলের ইসরায়েলিতা আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে। আর শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৮১ বছর বয়সী পেলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

গত সেপ্টেম্বরে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর মাঝেই চিকিৎসকরা পেলের শরীরে কোলন ক্যানসারের অস্তিত্ব খুঁজে পান। এজন্য এর আগে একবার অস্ত্রোপচার করা হয়েছিল তার। এরপর তাকে বেশ কয়েকবার কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি দেওয়ার পর প্রতি মাসে তার শরীরে এর প্রভাব পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। শুধু ক্যানসারই নয়, সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকার আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রিকি পন্টিং

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং

স্টক নিউজ বিডি April 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে টেস্টের কোচ হিসেবে পছন্দের তালিকায় রেখেছিলেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি। কিন্তু বিশ্বজয়ী অধিনায়ক তাতে আগ্রহ দেখালেন না।

কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং। ৪৭ বছর বয়সী সাবেক অজি অধিনায়ক এখন আছেন ভারতে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচ তিনি। কি আশা করেছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডের সাদা বলের দলও সামলানোয় ভূমিকা রাখবেন।

কিন্তু পন্টিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি কোচ হবেন না। কিয়ের নজরে আছেন আরেকজন, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

অবশ্য স্পোর্টসমেইল বৃহস্পতিবার জানায়, টেস্ট দলের দায়িত্ব নেওয়ার দৌড়ে এখন এগিয়ে ওটিস গিবসন।

সূত্র: ডেইলি মেইল

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বার্সেলোনা

অবশেষে স্বস্তির জয় বার্সেলোনার

স্টক নিউজ বিডি April 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ফ্রাঙ্কফুর্টের কাছে হারের পর লা লিগায় কাদিজের কাছে হেরে বসে কাতালানরা। অবশেষে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে লা লিগায় রিয়াল সোসিয়াদের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন পিয়েরি এমরিক অবামেয়াং।

সোসিয়াদাদের মাঠে প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সেলোনা। এগারো মিনিটে অবামেয়াংয়ের গোল স্বস্তি এনে দেয় বার্সেলোনা ডাগআউটে। তবে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি জাভির দল।
পুরো ম্যাচে ৪৪ ভাগ বলের দখল ছিল বার্সার পায়ে। প্রতিপক্ষের পোস্টে ১১টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে বার্সা। বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি সোসিয়াদাদ। বার্সার পোস্টে আটটি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে রিয়াল সোসিয়াদাদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ টেন হ্যাগ

স্টক নিউজ বিডি April 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এরিক টেন হ্যাগকে কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৫ সালের জুন পর্যন্ত প্রিমিয়ার লিগের এই দলটির সঙ্গে থাকবেন ৫২ বছর বয়সী টেন হ্যাগ। তবে দুই পক্ষ সম্মত থাকলে আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে চুক্তিতে। ২০১৭ সাল থেকে আয়াক্স আমস্টারডামের কোচিং করিয়েছেন এই ডাচ কোচ।

টেন হ্যাগকে নেওয়ার বিবৃতিতে ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মার্টগ বলেন,’‘গত চার বছরে আয়াক্সে এরিক নিজেকে ইউরোপের অন্যতম রোমাঞ্চকর ফুটবল উপহার দেওয়া, অন্যতম সফল কোচ হিসেবে প্রমাণ করেছেন। তার দলের আকর্ষণীয়, আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি তরুণদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়ার কারণে তিনি বিখ্যাত।’

ইউনাইটেডে কোচ হতে পেরে রোমাঞ্চিত হ্যাগ জানান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা বড় সম্মানের। সামনের চ্যালেঞ্জের জন্য অনেক রোমাঞ্চিত। অসাধারণ এই ক্লাবটার ইতিহাস আমি জানি, সমর্থকদের আবেগও বুঝি, ক্লাবটাকে প্রত্যাশিত সাফল্য এনে দেওয়ার মতো একটা দল গড়তে আমি সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কেজিএফ ঝড়ে কাঁপছে ম্যানচেস্টার সিটি

কেজিএফ ঝড়ে কাঁপছে ম্যানচেস্টার সিটি

স্টক নিউজ বিডি April 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণি কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’ এখন বিশ্ব মাতাচ্ছে। এবার ভারতের কেজিএফ ঝড়ে কাঁপছে ব্রিটিশ দুনিয়া।

কেজিএফ দুলুনিতে এখন দোল খাচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যান সিটিও নাম লিখিয়েছে ‘কেজিএফ’ ভক্তদের তালিকায়। আকাশী নীলরা এবার তাদের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে। আর সেখানেই কেজিএফ ঝলক। ক্লাবের তিন তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান ও ফিল ফোডেনের নামের প্রথম অক্ষর দিয়ে বানানো হয়েছে সিটিজেনদের ‘কেজিএফ’ দল। ছবির ক্যাপশনে বড় করে লেখা, ‘আমাদের নিজস্ব কেজিএফ!’

সিনেমাটি বক্স অফিসে এক সপ্তাহ পেরোনোর আগেই ৬৪৫ কোটি রুপি ঘরে তুলেছে। সপ্তাহ শেষে পেরিয়ে যেতে পারে হাজারের ঘরও।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজি

অঁজির বিপক্ষে দারুণ জয়ে পিএসজির

স্টক নিউজ বিডি April 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিরোপা নিশ্চিত করার সম্ভাবনায় মাঠে নামা পিএসজি প্রত্যাশিতভাবেই উড়িয়ে দিল অঁজিকে। লিওনেল মেসি ও নেইমার চোট পেয়ে মাঠের বাইরে।

আগের ম্যাচের দল থেকে আরও পাঁচ পরিবর্তন আনেন কোচ পচেত্তিনো। তবে অঁজির মাঠে কখনোই তেমন কোনো ভাবনায় পড়তে হয়নি তাদের।

লিগ ওয়ানে বুধবার (২০ এপ্রিল) রাতের ম্যাচটি অনায়াসে ৩-০ গোলে জিতেছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও রামোস।

দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন মার্কিনিয়োস। এই জয়ের ফলে বাকি পাঁচ রাউন্ডে আর ১ পয়েন্ট পেলেই দশমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে পিএসজি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ড

স্টক নিউজ বিডি April 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কিয়েরন পোলার্ড। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

ওয়েস্ট ইন্ডিজের ৩৪ বছর বয়সী এই দীর্ঘদেহি তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন।২০১২ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ‌ব্যাটিং করতে পারা এই অলরাউন্ডার।

অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, ‘অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজি

আজ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে পিএসজি

স্টক নিউজ বিডি April 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও লিগ ওয়ানে পিএসজির দাপট অব্যাহত রয়েছে।

গত রোববার ঘরের মাঠে ২-১ গোলে মার্শেইকে হারিয়ে লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

মোরিসিও পচেত্তিনোর দলের লিগ ওয়ান জয় এখন কেবল সময়ের ব্যাপার। ৩২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৪, দ্বিতীয় স্থানে থাকা মার্শেই ১৫ পয়েন্ট পিছিয়ে।

আজ বুধবার রাতে মার্শেই যদি নঁতেকে হারাতে না পারে এবং পিএসজি যদি অঁজিকে হারিয়ে দেয়, তাহলে দশমবারের মতো লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হয়ে যাবে প্যারিস জায়ান্টদের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শারাপোভা

মা হতে যাচ্ছেন টেনিস সুন্দরী শারাপোভা

স্টক নিউজ বিডি April 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিজের ৩৫ তম জন্মদিনটাকেই সুখবর ঘোষণার জন্য বেছে নিলেন সাবেক টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান তারকা মা হতে যাচ্ছেন।

মঙ্গলবার ছিল শারাপোভার জন্মদিন। সে দিনই ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘শুরুটা মূল্যবান। দু’জনের জন্য জন্মদিনের কেক খাওয়া সব সময়ই আমার জন্য স্পেশ্যাল।’ এই বছরের শেষে, বা ২০২৩ সালের শুরুতে সন্তানের জন্ম দেবেন শারাপোভা।

২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসর নিয়েছিলেন শারাপোভা। দীর্ঘ সময় ধরে ইনজুরির সঙ্গে লড়েছিলেন ৫টি গ্র্যান্ডস্লাম জেতা এ তারকা। সেই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য