Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

ব্রিটনি স্পিয়ার্স

না বলা কথাগুলো লিখছেন নিজের স্মৃতিকথায় ব্রিটনি

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স স্মৃতিকথা লিখছেন। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সোমবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্ট বিষয়টি জানিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স। খবর বিবিসি অনলাইনের।

ব্রিটনি বলেছেন, স্মৃতিকথায় তিনি জীবনের দুর্বিষহ ঘটনাগুলোর কথা লিখবেন, যা প্রকাশ্যে কখনো তিনি বলতে পারেননি।

২০০৮ সালে ব্রিটনি স্পিয়ার্স যখন মানসিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন তার ব্যক্তিগত জীবন ও সম্পদ নিয়ন্ত্রণের আইনি অধিকারের মালিক তার বাবা জেমি স্পিয়ার্সকে দেওয়া হয়েছিল। তখন তারা বাবা ব্রিটনির ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়। এ ছাড়া ব্রিটনির ব্যক্তিগত জীবনে নানা রকম বিধিনিষেধ আরোপের অভিযোগও করেছিলেন বাবার বিরুদ্ধে। বিষয়টি আদালতে পর্যন্ত গিয়েছিল।

স্মৃতিকথাটি কবে প্রকাশ পাবে তা নিয়ে এখনও কিছু বলেননি ব্রিটনি। গেল ফেব্রুয়ারিতে পেজ সিক্স জানিয়েছিল, প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টারের সঙ্গে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছেন ব্রিটনি।

বইটিতে ব্রিটনি তার ঘটনাবহুল জীবনের নানা কথা লিখছেন। ২০১৭ সালে তার মেয়ের দুর্ঘটনার কথাও লিখছেন বইয়ে। এ ছাড়াও বাবা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বে (কনজারভেটরশিপ) থাকার সময় তিনি যে কষ্টের ভেতর দিয়ে গিয়েছেন, তাও লিখছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কঙ্গনার কারণে ভাঙতে বসেছিল অজয়-কাজলের সংসার

কঙ্গনার কারণে ভাঙতে বসেছিল অজয়-কাজলের সংসার

স্টক নিউজ বিডি April 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কাজলের সঙ্গে অজয় দেবগনের সম্পর্কের গভীরতা মাপার প্রয়োজন নেই, বি-টাউনে নিজেদের সম্পর্কের দাপট তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। তবে সব সম্পর্কের মতই কঠিন পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল তাদেরও। কারণ অজয়ের জীবনে তখন নতুন প্রেমের ঝড়।

‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অজয় আর কঙ্গনা। খবর সামনে উঠে আসে, একসঙ্গে গোপনে ডেট করছেন এই দুই তারকা। সে ঘনিষ্ঠতার খবর পৌঁছায় কাজলের কাছেও। দেবগণ দম্পতির দুই সন্তান যুগ আর নায়সা তখন একদমই ছোট। কঙ্গনাকে নিয়ে দুইজনের অশান্তি নাকি এমন চরমে চলে যায় যে কাজল বাড়ি ছেড়েই চলে যেতে চেয়েছিলেন। হুমকি দেন, দুই শিশু সন্তানকে নিয়েই অজয়ের সংসার ছেড়ে চলে যাবেন তিনি।

এরপরই হুঁশ ফেরে অজয়ের। ভাঙতে বসা সংসার ফের জোড়া লাগাতে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। তিনি বলেন, পরকীয় হয় না, এটা তো বলছি না, হয় নিঃসন্দেহে। কিন্তু মিডিয়া দুটো মানুষকে একসঙ্গে দেখলে এমনভাবে খবর করে, যা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করে ব্যক্তিগত জীবনে। অজয় দেবগণের কথায়, তিনি কাজ ভালবাসেন। তিনি সময় অনুযায়ী কাজে যান, আর ঠিক সময় মতই বাড়ি ফিরে আসেন। যদিও সমস্যা কোথাও গিয়ে থেকেই যায়। কারণ একটাই, রাতারাতি ছড়িয়ে পড়া এই সম্পর্কের খবর পরিবারের ওপর যেভাবে প্রভাব ফেলে, তা কোথাও গিয়ে যেন মানসিক অশান্তির সৃষ্টি করে।

অশান্তি কী ভাবে মিটেছিল শেষ পর্যন্ত তা জানা যায়নি আর। তবে কাজল অজয়কে ছেড়ে যাননি। বলিউডের সুখী দম্পতি একসঙ্গে রয়েছেন ২৩ বছর হলো। বড় হয়ে গিয়েছে যুগ-নায়সা। অভিনয়ে ফিরেছেন কাজলও। আর ৫৩ বছরের অজয় দাপটে অভিনয়ের পাশাপাশি এখন সমান ব্যস্ত নিজের প্রযোজনা সংস্থা নিয়েও।

সূত্র- আনন্দবাজার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরুজ আফতাব

প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি জিতলেন আরুজ আফতাব

স্টক নিউজ বিডি April 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আরুজ আফতাব জিতে নিলেন তার জীবনের প্রথম গ্র্যামি। তার ‘মোহাব্বাত’ এর জন্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফর্ম্যান্স ক্যাটাগরিতে ২০২২ সালে গ্র্যামি জিতলেন তিনি। পাকিস্তানের এই সুরকার বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা। তার জয়ে গর্ব অনুভব করছে এশীয় দেশগুলো। কেননা, পাকিস্তান থেকে প্রথমবারের মতো কোনও নারী এই সম্মান পেলেন।

গ্র্যামি জেতার পর আরুজ আফতাব বলেন, “আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমার তো এখনও মনে হচ্ছে এই ক্যাটাগরিটাই একটু কাণ্ডজ্ঞানহীন। আমার তো মনে হয় এটাকে ‘ইয়াচ পার্টি ক্যাটাগরি’ বলা উচিত। যাই হোক সকলকে ধন্যবাদ যারা আমাকে এই রেকর্ডিংটা করতে সাহায্য করেছেন। যারা শুনেছেন তাদেরও ধন্যবাদ এটাকে আপন করে নেওয়ার জন্য।”

সূত্র: ডন অনলাইন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ronbir-alia

খুব তাড়াতারি আমি আর আলিয়া বিয়ে করতে যাচ্ছি: রণবীর

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের দীর্ঘ সম্পর্ক পরিণতি পেতে চলেছে। এবার বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন খোদ রণবীর।

এক সাক্ষাৎকারে রণবীর জানান, আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। খুব শিগগিরই এই বিশেষ দিনটির সম্মুখীন হবেন তারা। কিন্তু তাদের বিয়ের তারিখ কবে? রণবীরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেই অভিনেতা বলেন, আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আমাদের বিয়ের তারিখ জানিয়ে দেব। এরপরই অভিনেতা আরও বলেন, আমি তারিখটা বলব না। কারণ মিডিয়ার সঙ্গে বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা বিয়ে করছি।

অন্যদিকে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে ঋষি কাপুরের বোন রিমা জৈন জানিয়েছেন, ‘আমরা জানি না তারা কবে বিয়ে করছে। রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। আমরা এখনও পর্যন্ত কোনও প্রস্তুতি নিইনি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।

সূত্র- নিউজট্রাকলাইভ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সামান্থা

আবারও আইটেম গানে সামান্থা

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রথমবার আইটেম গানে দেখা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায়। এবার আরও একটি নতুন আইটেম গানে দেখা যাবে তাকে।

ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা অভিনয় করছেন সামান্থা। সিনেমাটির আইটেম গানেও নাচতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিচালক বিগনেশ শিবান নির্মিতব্য সিনেমাটিতে সামান্থা ছাড়াও আরও অভিনয় করছেন জয় সেতুপতি ও নয়নতারা। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। বর্তমানে চেন্নাইয়ে সিনেমাটি দৃশ্যধারণের কাজ চলছে।

এক যুগের ক্যারিয়ারে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সামান্থা। অভিনেতার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি তিনি। সামনে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা ছাড়াও ‘শকুন্তলম’ এবং ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা মিলবে তার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উইল স্মিথ

অবশেষে ফিল্ম অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন অভিনেতা উইল স্মিথ

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৯৪তম অস্কার আসরে সঞ্চালক মার্কিন কমেডিয়ান ক্রিস রককে কষে চড় মেরে তুমুল সমালোচনার মধ্যে অবশেষে ফিল্ম অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ।

গত সোমবারের চড় মারার ঘটনা নিয়ে অস্কার একাডেমি কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়ে ছিল।

নিজের অপরাধ স্বীকার করে শুক্রবার তিনি ফিল্ম অ্যাকাডেমি (অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স) থেকে পদত্যাগ করেন। এক বিবৃতিতে উইল স্মিথ বলেন, আমার কৃতকর্মের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।

আসলে বিষটি ছিল খুবই অমানবিক, জঘন্য ও ক্ষমার অযোগ্য। এজন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে প্রস্তুত আছি।

উল্লেখ্য, ‘কিংরিচার্ড’ ছবিতে রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য এবারের (৯৪তম) অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জন আব্রাহাম

আইটেম গানের কথা শুনলেই মন ভেঙে যায় আমার: জন আব্রাহাম

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্ৰতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম দাবি করেছেন তার ছবিতে ‘আইটেম গান’ রাখার একেবারেই বিপক্ষে থাকেন তিনি।

ট্রাইড এন্ড রিফিউজ প্রডেকশনে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জন বলেন, ‘আমার বেশ কিছু ছবিতে দুরন্ত গান যেমন রয়েছে, আবার জঘন্য গানও আছে। তবে আমার কাছে সব থেকে যন্ত্রণার মুহূর্ত সেটি, যখন আমাকে বলা হয় ছবিতে কোনো ‘আইটেম গান’ রাখতেই হবে।

তিনি আরও বলেন, বিশ্বাস করুন- এতটাই খারাপ লাগে যে একেবারে মরে যেতে ইচ্ছা করে! সহজ কথায়, মন ভেঙে যায় আমার।

এর পর সেই কথার জের টেনে প্রশ্নকর্তা যখন জনকে বলেন, ছবির বিভিন্ন আইটেম গানে আপনার পারফরম্যান্সের সময় সেই যন্ত্রণা তো রীতিমতো ফুটে বেরোয় আপনার মুখ-চোখে।

জন বলেন, একেবারে ঠিক বলেছেন।

সম্প্রতি জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে’, ‘সত্যমেব জয়তে ২’, ‘রকি হ্যান্ডসাম’, ‘বাটলা হাউস’-এর মতো একাধিক ছবিতে রয়েছে সুপারহিট সব ‘আইটেম গান’। আর সেসব ‘আইটেম গান’-এর মুখ হয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইলিয়াস কাঞ্চন রোজিনা

রোজিনার এমন কাজ দেখে মন ছুঁয়েছে ইলিয়াস কাঞ্চনের

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পৌনে ২ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঘোনাপাড়া গ্রামে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই ছবির আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।

মসজিদটির নামকরণ নিজের মায়ের নামে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ রেখেছেন তিনি।

নায়িকা রোজিনার এমন মহৎ কাজ দেখে বিস্মিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তুরস্কের নকশায় ৬ শতাংশ জমির উপরে নির্মিত এ মসজিদ দেখে অভিভূত তিনি।

এ নায়ক আশাবাদ ব্যক্ত করেন, অভিনেত্রী রোজিনার মতো অন্যান্যরাও যেন এভাবে ইসলামের পথে সহযোগিতায় এগিয়ে আসতে পারেন।

দুই বছর ধরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার হয় ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ -এর উদ্বোধন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আলিয়া

আরআরআরে কম দৃশ্যে রাখায় রাজামৌলির ওপর চটেছেন আলিয়া!

স্টক নিউজ বিডি April 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বক্স অফিসে ব্লকবাস্টার ‘আরআরআর’। তবে সফর পরিচালক এস এস রাজামৌলির মহাকাব্যিক ছবির সাফল্যের মাঝেই দানা বেঁধেছে বিতর্ক।

বলিউডে গুঞ্জন, পরিচালকের ওপর ক্ষেপেছেন আলিয়া ভাট। ছবিতে তার খুব কম সংখ্যক দৃশ্য রাখায় নাকি চটেছেন বলিউডের হালের তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী।

মহেশ ভাটের মেয়ে এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে, সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচালক রাজামৌলিকে ‘আনফলো’ করার মতো শিশুসুলভ আচরণ করতেও পিছপা হননি। নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে ডিলিট করেছেন রাজামৌলির সঙ্গে তোলা ছবি ও আরআরআর সম্পর্কিত কিছু ছবিও।

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-এর সুবাদে আলিয়া ভাট এখন ২০০ কোটির ক্লাবের অভিনেত্রী। তবে রাজামৌলির ছবিতে ২০ মিনিটেরও কম সময়ের দৃশ্যে অভিনয়ের জন্য ৯ কোটি রুপি নিয়েছেন তিনি। তবে আচমকাই কেন চটলেন তিনি?

আলিয়ার ঘনিষ্ঠসূত্রের দাবি, রাজামৌলির সঙ্গে আলিয়ার সম্পর্কে কোনো চিড় ধরেনি। আলিয়া রাজামৌলিকে খুবই সম্মান করেন। কাজ করতে করতে ছবির সব শিল্পীর সঙ্গেই তার সুসম্পর্ক গড়ে উঠেছিল।

তারা আরও বলেছেন, আলিয়া মোটেই ছবি নিয়ে অখুশি না। রাজামৌলিকে কখনো ইনস্টাগ্রামে ফলোই করেনি আলিয়া। তাই আনফলো করার প্রশ্ন ওঠে না। তবে ‘আরআরআর’-এর প্রচারের সব পোস্ট ও ছবি সরিয়ে দিয়েছে। সব ছবির ক্ষেত্রেই এটা করে থাকেন আলিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উইল স্মিথ ক্রিস রক

ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে না পেরে উপস্থাপক ও কমেডিয়ান ক্রিস রককে চড় মারার ঘটনায় ক্ষমা চেয়েছেন অভিনেতা উইল স্মিথ। এক বিবৃতিতে স্মিথ জানিয়েছেন, তার এই কাণ্ড ‘অগ্রহযোগ্য ও অমার্জনীয়।’

এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ক্রিস। আমি ঠিক পথে ছিলাম না, আমার ভুল হয়েছে।’

অস্কার একাডেমি স্মিথের চড় মারার ঘটনায় নিন্দা জানানোর পরই তিনি এই বিবৃতি দিয়েছেন। স্মিথ বলেছেন, ‘সব রকমের সহিংসতাই বিষাক্ত ও ধ্বংসাত্মক।’

তবে স্ত্রীকে নিয়ে রসিকতার বিষয়টি এখন স্মিথের কাছে ভালো মনে হচ্ছে না। ক্ষমা চাওয়া বিবৃতিতেই তিনি বলেছেন, ‘অ্যাকডেমি অ্যাওয়ার্ডের কালকের রাতে আমার আচরণ ছিল অগ্রহযোগ্য ও অমার্জনীয়। কৌতূক আমার কাজেরই অংশ, কিন্তু জাডার ( স্মিথের স্ত্রী) চিকিৎসা পরিস্থিতি নিয়ে রসিকতা মেনে নেওয়া আমার জন্য কষ্টকর। যে কারণে আবেগী হয়ে আমি এমন প্রতিক্রিয়া জানিয়েছি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য