স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা এবং চুল পড়া নিয়ে ব্যঙ্গ করেছিলেন মার্কিন কমেডিয়ান ক্রিস রক। রাগের মাথায় ক্রিসকে চড় মেরে বসেন উইল। এর পরের ঘটনা তো সবারই জানা। অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্মিথকে।
চড়কাণ্ডের পর উইলিয়াম স্মিথ শাস্তি মাথায় নিয়ে বেড়াচ্ছেন আর ক্রিস রক বেড়াচ্ছেন শো করে। অস্কারের অনুষ্ঠান শেষ হতেই ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামে নিজের শো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা প্রান্তে। দর্শকেরা তার মুখ থেকে থাপ্পড়-বিতর্ক নিয়ে মন্তব্য শুনতে চাইলেও তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটে রয়েছেন।
বোস্টনের উইলবার থিয়েটারে শোয়ের প্রথম দিন ক্রিস শুধু জানিয়েছিলেন তিনি এখনো ঘটনাটির ”প্রসেসিং’ এর মধ্যে আছেন।
এবার ছুঁড়ে দিলেন সরস কৌতুক। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, পারিশ্রমিক না দিলে তিনি চড়-কাণ্ড নিয়ে কোনো মন্তব্য করবেন না। এছাড়াও উইলের হাতে বাম গালে থাপ্পড় খাওয়া নিয়ে তার মন্তব্য ছিল যে, তিনি নাকি আবার কানে শুনতে পাচ্ছেন!
যদিও ঘটনার পরদিনই নিজের আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান উইল স্মিথ।
ইনস্টাগ্রামে স্মিথ লেখেন, “আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, এ আচরণ তার পরিচয় দেয় না।”
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
