Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

রণবীরকে আগেই ছেড়ে দিতে বলেছিলেন ইমরান হাশমি!

রণবীরকে আগেই ছেড়ে দিতে বলেছিলেন ইমরান হাশমি!

স্টক নিউজ বিডি April 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা সবারই জানা। দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬ সালে যে যার পথ আলাদা করে নিয়েছিলেন এই জুটি। যদিও সময়ের সাথে সাথে পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তারা। গেল ডিসেম্বরে ক্যাটরিনা বিয়ে করেন ভিকি কৌশলকে আর চলতি এপ্রিলে আলিয়া ভাটকে বিয়ে করেছেন রণবীর।

তবে রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে আজও চর্চা হয় বলিপাড়ায়। ইমরান হাশমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। করণ জোহরের চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? তখন তিনি রণবীরকে পরামর্শ দেন, ‘প্রেম প্রেম খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো।’

রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে শেষ বার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘জাগ্গা জাসুস’ সিনেমায়। তার পরই দুই জনের পথ আলাদা হয়ে যায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দ্য নর্থম্যান

অবশেষে আজ মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য নর্থম্যান’

স্টক নিউজ বিডি April 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র পরিচালক রবার্ট এগার্স ঐতিহাসিক কিংবদন্তি চরিত্র ভাইকিং যোদ্ধা রাজপুত্র অ্যামলেথকে ঘিরে সাজিয়েছেন গল্পের বলয়। মধ্যযুগীয় স্ক্যান্ডিনেভিয়ান রাজতান্ত্রিক কাহিনি ঘীরে নির্মিত থ্রিলার-হরর ছবি ‘দ্য নর্থম্যান’। ছবিতে সুইডিশ তারকা আলেকজান্ডার স্কারসগার্ড অভিনয় করেছেন নর্স প্রিন্স অ্যামলেথের চরিত্রে, যাকে তার বাবাকে হত্যার পর প্রতিশোধ নিতে মরিয়া হতে দেখা যাবে। অ্যামলেথের মা রানী গুডরুন চরিত্রে তার সঙ্গী হয়েছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী ও সংগীতশিল্পী নিকোল কিডম্যান। এ বছর মার্চে ছবিটির প্রিমিয়ার হলেও কয়েক দফায় পেছানোর পর আজ বিশ্বজুড়ে নানা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

সুইডিশ আর্মি থেকে অব্যাহতি নিয়ে ২০০৮ সালে মার্কিন কমেডি সিনেমা ‘জুল্যান্ডার’ এবং ২০১৪ সাল পর্যন্ত জনপ্রিয় ‘ট্রুব্লাড’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে দর্শক হৃদয় জয় করেন। এবার এলেন ঐতিহাসিক চরিত্র অ্যামলেথ হিসেবে। দশম শতাব্দীর আইসল্যান্ডের রাজপরিবারের প্রধান চরিত্র দুটির বাইরে তরুণ অ্যামলেথের চরিত্রে অস্কার নোভাক, অ্যামলেথের চাচা এবং অরভান্ডিলের ভাই হিসেবে ক্লেস ব্যাং, জাদুকর চরিত্রে আনিয়া টেলর-জয়, রাজা ও অ্যামলেথের বাবা অরভান্ডিল চরিত্রে ইথান হক, হেইমির দ্য ফুল ভূমিকায় উইলেম ড্যাফো, হলডোরা চরিত্রে কেট ডিকি, থোরির দ্য প্রাউড চরিত্রে গুস্তাভ লিন্ড ছাড়াও বিভিন্ন চরিত্রে মারে ম্যাকআর্থার, ইয়ান হোয়াইট, কেটি প্যাটিনসন, ইয়ান জেরার্ড হোয়াইট, হাফার জুলিয়াস বজর্নসন, রালফ ইনসনের মতো পরিচিত মুখের দেখা মিলবে।

২০১৫ সালে এই পরিচালকের নির্মিত অতিপ্রাকৃতিক ভৌতিক ছবি ‘দ্য উইচ’ এবং ২০১৯ সালের ‘দ্য লাইটহাউস’ ছবি দুটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সমাদৃত হয়। ছবি দুটির অসাধারণ কাহিনি, নির্মাণশৈলী ও উপস্থাপনের মধ্য দিয়ে রবার্ট এগার্স তার যোগ্যতার প্রমাণ দেন। থ্রিলার ও হরর চলচ্চিত্র নির্মাণের জন্য এখন তিনি সুপরিচিত। এক ভাইকিং যোদ্ধার গল্প ঘিরে ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র ‘দ্য নর্থম্যান’ নির্মাণ শেষ করছেন এগার্স। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার, হয়েছে প্রিমিয়ারও, এবার আসছে প্রেক্ষাগৃহে।

দশম শতাব্দীর আইসল্যান্ডের রাজপরিবারের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য নর্থম্যান’ ছবিটির ট্রেলারের শুরুতেই দেখা যায়, অ্যামলেথ আর তার মা রানী গুদরুন (কিডম্যান), রাজা অরভান্দিলের ফেরার অপেক্ষায়। তারা ফেরার পরেই ভাই ফিয়োলনিরের হাতে অরভান্দিল খুন হয়, আর রানীকে অপহরণ করা হয়। অ্যামলেথ নিজ মাতৃভূমি থেকে পালিয়ে গিয়ে প্রতিশোধের পরিকল্পনার ছক আঁকতে শুরু করেন। টিজারের এক দৃশ্যে টেলরজয়ের চরিত্র ওলগার প্রশ্নের জবাবে অ্যামলেথ জানায়, তার কাছ থেকে কেড়ে নেওয়া রাজ্য শাসনের অধিকার সে ফিরিয়ে নিতে আসছে। প্রায় আড়াই মিনিটের গোটা ট্রেলার জুড়েই আবহে স্কারগার্দের কণ্ঠে বারবার শোনা যায় প্রতিশোধের শপথ। এক পর্যায়ে তাকে বলা হয়, ‘রক্তের সম্পর্কের জন্য দয়া আর শত্রুর জন্য ঘৃণা- এই দুটোর একটি তোমাকে বেছে নিতে হবে।’ এমন টানটান উত্তেজনার ছবির কাহিনি শুরু হয়- ৮৯৫ সালে রাজা আরভান্ডিল আহত হয়ে আইরিশ উপকূলে তার রাজ্যে ফিরে আসা এবং তার স্ত্রী-পুত্রের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার মধ্য দিয়ে। তিনি অ্যামলেথকে সব দায়িত্ব অর্পণ করেন। পরে ফজলনির ও তার দলবল রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করে রাজ্য এবং তার স্ত্রীকেও আয়ত্তে নিয়ে নেয়। নিরুপায় হয়ে অ্যামলেথ নৌকাযোগে পালিয়ে যান এবং একদিন তার বাবা হত্যার প্রতিশোধ, মাকে বাঁচানো এবং বিশ্বাসঘাতকদের হত্যার শপথ নেন, যা বাস্তবায়নে তিনি নানা বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হন। আধ্যাত্মিক শক্তি ও কিংবদন্তি তলোয়ার দিয়ে অ্যামলেথ কি তার প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে পারবে? নাকি এই যুদ্ধ উভয়ের জীবন কেড়ে নেবে? এমন প্রশ্নের উত্তর পেতে দেখুন ‘দ্য নর্থম্যান’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
aksay

ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

স্টক নিউজ বিডি April 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রায়ই বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়ে তোপের মুখে পড়তে হয় বলিউড তারকাদের। পরে ক্ষমাও চাইতে হয়। এবার তোপের মুখে পড়লেন বলিউড খিলাড়ী অক্ষয় কুমার। একটি পান মসলার বিজ্ঞাপন করে তোপের মুখে পড়েছেন তিনি।

বিজ্ঞাপনটির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয়কে নিয়ে নিয়ে নিন্দার ঝড় উঠে। তাই অবশেষে ক্ষমা চাইতে হলো তাকে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। তিনি লিখেছেন, আমি দুঃখিত। আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে।

অক্ষয় আরও লিখেছেন, বিনয়ের সঙ্গে আমি পিছিয়ে এলাম। এই বিজ্ঞাপন থেকে নেয়া সব অর্থ আমি কোনো ভালো কাজে দান করব। তবে যতদিন আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ না হয়, এই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি চলতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমি সতর্ক থাকবো। এর বিনিময়ে এভাবেই আপনাদের ভালোবাসা ও শুভ কামনা পেতে চাই।

উল্লেখ্য,কয়েক মাস আগেই অক্ষয় নিজেই এক অনুষ্ঠানে বলেছিল যারা সামান্য কিছু টাকার জন্য তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করে তাদের প্রতি আমার ঘৃণা হয়।আর এবার অক্ষয় নিজেই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেছেন তাই ভক্তমহলে এমন ক্ষোভ দেখা গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সিয়াম-পূজা

ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’

স্টক নিউজ বিডি April 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০১৮ সালে ‘পোড়ামন-২’ নামের একটি সিনেমা দিয়ে নতুন জুটি হিসেবে অভিষেক হয় সিয়াম ও পূজা চেরীর। সিনেমাটির ব্যাপক ব্যবসায়িক সফলতার পর এই জুটিকে নিয়ে আবারো নির্মিত হয় সিনেমা। এম রাহিম পরিচালিত ‘শান’ নামের এই সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে।

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সব সিনেমা হলে ইতোমধ্যে ছবিটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

অ্যাকশন থ্রিলার গল্পের এ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আজাদ খানের গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। ছবিটিতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কেজিএফ ঝড়ে কাঁপছে ম্যানচেস্টার সিটি

কেজিএফ ঝড়ে কাঁপছে ম্যানচেস্টার সিটি

স্টক নিউজ বিডি April 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণি কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’ এখন বিশ্ব মাতাচ্ছে। এবার ভারতের কেজিএফ ঝড়ে কাঁপছে ব্রিটিশ দুনিয়া।

কেজিএফ দুলুনিতে এখন দোল খাচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যান সিটিও নাম লিখিয়েছে ‘কেজিএফ’ ভক্তদের তালিকায়। আকাশী নীলরা এবার তাদের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে। আর সেখানেই কেজিএফ ঝলক। ক্লাবের তিন তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান ও ফিল ফোডেনের নামের প্রথম অক্ষর দিয়ে বানানো হয়েছে সিটিজেনদের ‘কেজিএফ’ দল। ছবির ক্যাপশনে বড় করে লেখা, ‘আমাদের নিজস্ব কেজিএফ!’

সিনেমাটি বক্স অফিসে এক সপ্তাহ পেরোনোর আগেই ৬৪৫ কোটি রুপি ঘরে তুলেছে। সপ্তাহ শেষে পেরিয়ে যেতে পারে হাজারের ঘরও।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানা খান

স্বামীকে নিয়ে কাবা শরীফে ওমরাহ পলন করলেন সানা খান

স্টক নিউজ বিডি April 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউডের মতো আলোঝলমলে দুনিয়ার বাসিন্দা ছিলেন সানা খান। কিন্তু হুট করে ছাড়েন বলিউড। পুরোপুরি ছাড়েন অভিনয়। গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সাইয়িদকে বিয়ে করে সানা খান এখন পুরো দস্তুর ধর্মে-কর্মে মনোযোগী।

সম্প্রতি ওমরাহ সম্পন্ন করতে দেখা গেলো সানা খানকে। ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমরাহ পালনের ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন এ তথ্য। ছবির ক্যাপশনে লিখেন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওমরাহ সম্পন্ন হয়েছে।’

এছাড়াও অভিনেত্রী ইবাদতের বিষয়ে লিখেছেন, ‘আল্লাহ সবার ওমরাহ ও ইবাদত কবুল করুন। আর যারা এখনো এখানে আসেননি তাদের জন্য আল্লাহ দরজা খুলে দিন।’

বলিউডের বেশ পরিচিত মুখ ছিলেন সানা খান। মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে আত্মপ্রকাশ করেন। ভারতীয় সিনেমা ও টেলিভিশন রিয়েলিটি শোতেও কাজ করেছেন। ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ক্রিকেটার রাহুলকে বিয়ে করছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া

ক্রিকেটার রাহুলকে বিয়ে করছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া

স্টক নিউজ বিডি April 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউডে কোনো তারকার বিয়ে হলে যেনো পর পর বিয়ের খবরের ধুম পরে যায়। সম্প্রতি রণবীর-আলিয়ার বিয়ের পর এবার জানা গেলো অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠিও বিয়ে করছেন।

অনেক দিন ধরেই আথিয়ার শেঠি প্রেম করছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার কে এল রাহুলের সঙ্গে। বলিউড স্টার কিডদের মধ্যে আথিয়ার সঙ্গে রাহুলের প্রেম বেশ চর্চিত গণমাধ্যমে। সামাজিক মাধ্যমে তাদের প্রায়ই যুগল ছবি দেখা যায়।

পিঙ্কভিলার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, আথিয়া শেঠি ও কে এল রাহুল সম্পর্কের পরবর্তী ধাপে যেতে চান। এ বছরেই সাতপাকে বাঁধা পড়ছেন তারা। সম্প্রতি এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে বি-টাউনে।

প্রতিবেদনে প্রকাশ, ভারতীয় ক্রিকেটার ও বলিউড অভিনেত্রী দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করবেন। শেঠি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আথিয়া ও কে এল রাহুলের পরিবারের মধ্যে খুব ভালো বন্ধন রয়েছে। ২০২২ সাল শেষ হওয়ার আগেই তাঁরা স্বামী-স্ত্রী হচ্ছেন।

ম্যাঙ্গালোরের মুলকিতে টুলু-বলা পরিবারে সুনীল শেঠির জন্ম। তিনি দক্ষিণ ভারতীয়। সুনীলের হবু মেয়েজামাইও ম্যাঙ্গালোরের। তাই আথিয়া-রাহুলের বিয়ে হবে দক্ষিণ ভারতীয় রীতিতে। যদিও সুনীল শেঠি এ খবর নিশ্চিত করেননি।

২০২০ সালে রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার প্রেমের ব্যাপারে জানতে চাওয়া হয় সুনীলের কাছে। আর এতে বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান সুনীল। তিনি বলেছিলেন, ‘আমি তো প্রেম করছি না। মিডিয়ার উচিত এ ব্যাপারে আথিয়াকে জিজ্ঞেস করা। আর এটি যদি সত্যি হয়, তাহলে গণমাধ্যম এসে আমাকে বলুক। এরপর আমরা এ ব্যাপারে কথা বলব। কিন্তু তুমি যদি না জানো, তাহলে আমাকে কীভাবে প্রশ্ন করো?’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাফিয়াথ রশিদ মিথিলা

‘আল্লাহ এই নির্লজ্জ মহিলাকে হেদায়েত দান করুক’ মিথিলাকে এক অনুসারীর মন্তব্য

স্টক নিউজ বিডি April 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কলকাতায় নিয়মিত কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। টালিউডে একাধিক সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে।

মঙ্গলবার একটি ফটোশুটের কয়েকটি ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করেছেন মিথিলা।

ছবিগুলো শেয়ার হতেই পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন তিনি।

অধিকাংশ মন্তব্যেই মিথিলাকে আপত্তিকর মন্তব্য করেছেন নেটিজেনরা। ফারিহা ফারহিম নেহা নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশে এত মানবতার দেয়াল থাকতেও তার জামাকাপড়ের এ অবস্থা কেন। মানবতার দেয়াল থেকে তাকে জামার ব্যবস্থা করে দেওয়া হোক’।

রায়হান মির্জা নামে এক অনুরাগী লিখেছেন, ‘মাহে রমজানে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমিন’।

মোহাম্মদ শাকিল আহমদ লেখেন, ‘আল্লাহ এই নির্লজ্জ মহিলাকে হেদায়েত দান করুক’।

মাহতাব খান নামের আরেক অনুসারী মন্তব্য করেছেন, ‘এই ছবির মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে, তার জাকাতের টাকা ভীষণ প্রয়োজন। জাকাত পেলে হয়তো সে একটি কাপড় কিনতে পারবে।’

মিথিলার শেয়ার করা ছবির কমেন্ট বক্সে বেশ কিছু মন্তব্য রয়েছে, যা প্রকাশেরও অযোগ্য। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিথিলা অভিনীত কলকাতার দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। চলতি বছরের ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে পূজা দিয়ে সিরিজটির শুটিং শুরু করেন নির্মাতা। চলতি মাসের শেষে অথবা মে মাসে সিরিজটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রণবীর-আলিয়া

আজ বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া

স্টক নিউজ বিডি April 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শুরু হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের আয়োজন। আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখেই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের আলোচিত এই জুটি। এর আগে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন কাপুর ও ভাট পরিবারের সদস্যরা। পরিচালক ও প্রযোজক করণ জোহরকেও অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে।

বিয়ের আয়োজনে অংশ নিয়েছেন রণবীরের মা নীতু, বোন রিধিমা, আলিয়ার মা সোনি রাজধান, বোন শাহীন ভাট। নীতু কাপুর জানিয়েছেন, আজ পহেলা বৈশাখেই তার ছেলের বিয়ে।

রণবীরের চাচাতো বোন কারিশমা ও কারিনাও কাপুরও আছেন অতিথির তালিকায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রণবীর-আলিয়াকে দ্রুত সন্তান নেওয়ার পরামর্শ দিলেন সঞ্জয় দত্ত

রণবীর-আলিয়াকে দ্রুত সন্তান নেওয়ার পরামর্শ দিলেন সঞ্জয় দত্ত

স্টক নিউজ বিডি April 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউডে এখন শুধুই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে চর্চা। অতি দ্রুতই সাত পাকে বাঁধা পড়ছেন তারা। রণবীরের বান্দ্রার বাড়ি বাস্তুতেই বিয়ের আসর বসবে। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ভাট এবং কাপুর পরিবারের সদস্যদের মতোই উত্তেজিত বলিউডের তারকারাও। এবার তাদের বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত।

সম্প্রতি ‘কেজিএফ পার্ট টু’ ছবির প্রচারের সময় রণবীর-আলিয়ার বিয়ের উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রণবীর-আলিয়া তার খুব পছন্দের এক জুটি। চোখের সামনে তাদের বড় হয়ে উঠতে দেখেছেন তিনি। তাদের সম্পর্কের কথা আগেই জানতেন। এবার সেই সম্পর্ক যে পরিণতি পেতে চলেছে, তাতে তিনি খুশি।

তবে বিয়ের আগে একটি সুপরামর্শ রণবীর-আলিয়াকে দিয়েছেন সঞ্জয়। তার মতে, বিয়ের পরেই দ্রুত মা-বাবা হওয়া উচিত তাদের। এর ফলে তাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য