Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

জাহিদ মালেক

আগামী সাত দিনের মধ্যে ওমিক্রন ঠেকাতে নতুন নির্দেশনা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ

স্টক নিউজ বিডি January 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দে‌শে করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কেবিনেটের সঙ্গে গতকাল মিটিং করেছি। বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো এখনো ফাইনাল না। কেবিনেট থেকে এগুলো ফাইনাল করা হবে। এর আগে যে আলোচনা হয়েছে, করোনাভাইরাস রুখতে হবে একারনেই এ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবেন তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। পরিবহনের মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং লঞ্চ থাকবে এটা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। আমাদের প্রস্তাবনায় রয়েছে। তারপরে যাত্রী সংখ্যা সেখানে বাস এবং অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেস্টুরেন্ট-হোটেল সেখানেও মাস্ক পড়ে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারেরও ফাইন হবে যে যাবে তারও ফাইন হবে। দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। রাত ৮টা পর্যন্ত ১০টার পরিবর্তে, এটাও প্রস্তাব করা হয়েছে। টিকা নেওয়ার জন্য তাগাদা দেয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।

স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। সংক্রমন বেশি বৃদ্ধি পেলে স্কুলের বিষয় চিন্তাভাবনা করা হবে যে এটাকে চালানো যাবে কিনা। এখনো আমরা সে সিদ্ধান্ত নেই নি, সে পরিস্থিতি এখনো বিরাজ করছে না।

তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করে লকডাউন দেওয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে। আমরা এখনো সে চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাহিরে চলে যায়, সংক্রমন অনেক বৃদ্ধি পায় তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো স্ক্রিনিং আরো জোরদার করা হয়েছে এবং কোয়ারেন্টিনে যারা থাকবে তারা যাতে বাহিরে ঘোরাফেরা না করে এজন্য পুলিশ পাহারা দেওয়া হবে। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে।

‘ডিসি এসপিদের বলা হয়েছে তারা এ নির্দেশ যখন পাবে তা যেন দ্রুত বাস্তবায়ন করে। আগে ১৫ দিন সময় দেয়ার কথা বলা হয়েছিলো কিন্তু আজ প্রপোজ করেছি ১৫ দিন নয় সাত দিন দেয়ার জন্য। এটা কেবিনেট সচিবকে বলা হয়েছে তিনিও একমত পোষণ করেছেন। এটা সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন………

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনার বিধিনিষেধ আরো ১৫ দিন বাড়ল

পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে আবারো লকডাউন হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করতে পারে। তবে আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আরো কঠোর হবেন।

শনিবার বিকালে মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

তিনি বলেছেন, ওমিক্রনের হানা থেকে সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। ইতোমধ্যে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে এ ট্যাবলেট টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত ব্যক্তি যাদের সামান্য শারীরিক সমস্যা রয়েছে তারাও এ ট্যাবলেট সেবন করতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত ৪ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। দেশে টিকার কোনো অভাব নেই। ইতোমধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। টিকা দেওয়ার জন্য নতুন আরও ৬ কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডালিম খেলে যে উপকার হয়

বেদানার যতো উপকারিতা

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শীতকালে প্রচুর মৌসুমি ফল পাওয়া যায়। তবে শীতে শরীরকে সুস্থ রাখতে ভরসা রাখতেই পারেন বেদানার উপর। প্রতিদিন বেদানা খেলে শরীরে ভিটামিন, ফাইবার, ফলিক অ্যাসিডের ঘাটতি মেটে।

বেদানা রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে
প্রতিদিনের খাদ্যতালিকায় বেদানা রাখতে পারলে রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। হৃদযন্ত্র এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে বেদানা।

স্মৃতিশক্তি বাড়াতে
নিয়মিত এক গ্লাস করে বেদানার রস খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হয়। স্মৃতিশক্তির উন্নতির পাশাপাশি ডিমনেশিয়া ও অ্যালঝাইমার্স ইত্যাদি অসুখও কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় বেদানা থাকলে শরীরে পিউনিসিস অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও কমাতে সক্ষম বেদানা।

শরীরে বাড়তি টক্সিন বের করে দেয়
অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ বেদানা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করে দিতে সক্ষম। ফলে ত্বকের অকাল-বার্ধক্য আটকাতে বেদানা খুবই উপকারী।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন রোগী শনাক্ত

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৬৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১ হাজার ৭৭৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৪ হাজার ২৭২ জনের।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৫৫ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।

এর আগে গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১৭ হাজার ৮৩১ জন। মারা গেছেন আরও ৬ হাজার ৫৬৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪৭ হাজার ৭০৯ জন।

এদিকে আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ২৭১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৫৯২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৮৩৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৮৭০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৫৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৮৯ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৭১ জন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ২২ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি যুক্ত যে চারটি ফল

সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি যুক্ত যে চারটি ফল

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সর্দি-কাশি প্রতিরোধ করতে অনেকেই ভিটামিন সি ট্যাবলেট খান। তবে নতুন বছরে শীতকালীন সর্দি-কাশি থেকে মুক্তি পেতে এবং সারা বছর সুস্থ থাকতে ভরসা রাখা যেতে পারে ভিটামিন সি সমৃদ্ধ সতেজ কিছু ফলের উপর। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এই ফলগুলো।

কমলালেবু
শুধু শীতকালীন ফল হলেও সারাবছর কমলালেবু মেলে বাজারে। কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কমলালেবু যে শুধু সর্দি-কাশি প্রতিরোধ করে তা নয়, কমলালেবু স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করার পাশাপাশি রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে।

আঙুর
আঙুরেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও ভিটামিন এ। আঙুরের বেশিরভাগটাই পানি। ক্যালোরির পরিমাণ খুবই কম। কমলালেবুর মতো আঙুরও মৌসুমি সর্দি-কাশির হাত থেকে আগাম প্রতিরোধ করে।

মুসাম্বি
ভিটামিন সি সমৃদ্ধ মুসাম্বি লেবু শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে খুবই উপকারী মুসাম্বির রস। মুসাম্বিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

নাশপাতি
প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ নাশপাতি সুস্বাস্থ্যের জন্যে অত্যন্ত উপকারী। নাশপাতিতে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট ও ক্যালোরিও থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করার পাশাপাশি হজম শক্তিকেও বৃদ্ধি করে নাশপাতি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাল আলুর যতো উপকারিতা

লাল আলুর যতো উপকারিতা

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি আলু খেয়ে থাকি। আমাদের দেশে ভাতের পর আলুই প্রধান খাবার। কারণ এই আলুর পুষ্টিগুণ অনেক এবং আমাদের দেশে উৎপাদনও হয় প্রচুর। আলুতে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’ আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন ‘এ’, পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সাইড, ফাইবারসহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট।

উপকারিতা:
রক্তচাপ নিয়ন্ত্রণ: ব্লাড প্রেসারকে (রক্তচাপ) ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আলু। কারণ আলুতে আছে কুকোয়া-মাইনাস নামের এক ধরনের কেমিক্যাল। তবে মনে রাখতে হবে অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যেতে পারে।

হজমে সহায়ক: হজমের পক্ষে আলু খুব ভালো। কারণ আলুতে হাই-ফাইভার থাকে।

ত্বকের পক্ষে উপকারী: আলু, বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যা শ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে; যা ত্বকের জন্য জরুরি। এছাড়া রোদে পোড়া ভাবও দূর করতে সহায়তা করে আলুর রস।

রোগ প্রতিরোধ: আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে; যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। একটি মধ্যম আকৃতির (১৫০ গ্রাম) আলুর ত্বকে প্রায় ২৭ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ আছে। এছাড়া আলুতে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও আয়রন আছে।

মানসিক চাপ কমায়: আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬ রয়েছে, যা মন ভালো রাখার জন্য কার্যকরী দুটি উপাদান সেরেটোনিন ও ডোপামিন নামক নিওট্রান্সমিটার গঠনে সহায়তা করে। নিওট্রান্সমিটার মস্তিষ্কে অনুভূতি আদান-প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো করতে সহায়তা করে।

মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে: আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, এমিনো অ্যাসিড, ওমেগা-৩ ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে; যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে সহায়তা করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মানবদেহের অণুজীব নিয়ে গবেষণায় গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

মানবদেহের অণুজীব নিয়ে গবেষণায় গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নবদেহে থাকা বিভিন্ন ধরণের অণুজীব বা মাইক্রোবায়োম নিয়ে দেশে গবেষণার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার সকালে রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)-এ মাইক্রোবায়োমের সঙ্গে স্বাস্থ্য এবং সক্রামক ব্যাধির সম্পর্ক নিয়ে এক সেমিনারের আয়োজন হয়।

সেমিনারে বিশেষজ্ঞরা জানান, মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন মাইক্রোবায়োমের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে বাড়ছে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মাইক্রোবায়োম নিয়ে গবেষণায় সব ধরণের সহায়তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন ইজিবায়োম ইনক. (যুক্তরাষ্ট্র)-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নূর এ হাসান। তিনি জানান, মানবদেহে বসবাস রয়েছে বিভিন্ন ধরণের অণুজীব বা মাইক্রোবায়োমের। এর প্রায় ৯৫ ভাগের বসবাস অন্ত্রে। নূর এ হাসান আরও বলেন, ‘শরীরে থাকা বেশিরভাগ মাইক্রোবায়োমই উপকারি, যা মানুষের সুস্থ্য থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, শিল্পায়নের ফলে মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাসে নেতিবাচক পরিবর্তন, ফাস্টফুট-জাঙ্কফুড প্রবণতা, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ, অপ্রয়োজনীয় ওষুধ সেবন মাইক্রোবায়োমের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। ফলে শরীরের পরিপাকক্রিয়া বিনষ্ট হওয়াসহ নানা প্রকার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।’

মানুষের শরীরের উপকারি মাইক্রোবায়োমকে সতেজ রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন, অধিক হারে শাক-সবজি গ্রহণ, খেলাধুলা, প্রকৃতি ও মাটির সংস্পর্শে থাকার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. ফজলে আলম রাব্বি জানান, মাইক্রোবায়োম নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোন গবেষণা হয়নি। ফলে মাইক্রোবায়োম ইনডেক্সে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও কোন সুনির্দিষ্ট তথ্য নেই। অথচ মাইক্রোবায়োম নিয়ে গবেষণা করে যথাযথ খাদ্যাভ্যাস এবং বসবাসের পরিবেশ গড়ে তোলা গেলে, রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে। সেমিনারে জানানো হয়, দেশে মাইক্রোবায়োম নিয়ে যৌথভাবে গবেষণা করতে কাজ করছে দেশ-বিদেশের সরকারি-বেসরকারি তিন প্রতিষ্ঠান — বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল
মেজারমেন্টস, ইজিবায়োম ইনক. (যুক্তরাষ্ট্র) এবং বাংলাদেশের প্রথম মলিকিউলার ডায়গনষ্টিক ল্যাব ডিএনএ সল্যুশন লিমিটেড।

করোনাকালীন সময়ে এই তিন প্রতিষ্ঠান মিলে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে সার্স কোভ-২ ভাইরাসের ১৫১টি জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জানিয়েছিল, বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইউরোপ থেকে আসা। এবার দেশে মাইক্রোবায়োম নিয়ে গবেষণা করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চায় প্রতিষ্ঠানগুলো।

এ প্রসঙ্গে বিআরআইসিএম-এর মহাপরিচালক ড. মালা খান বলেন, ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে আমরা ইজিবায়োম এবং ডিএনএ সল্যুশনের সঙ্গে মিলে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে চাই। অতীতে আমাদের বিভিন্ন কাজে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা পেয়েছি, এক্ষেত্রেও আমরা তা পাবো বলে আশা করছি।’

এসময় বিশেষ অথিতির বক্তব্যে বিআরআইসিএম, ইজিবায়োম এবং ডিএনএ সল্যুশনের গবেষণার উদ্যোগ ত্বরান্বিত করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘মাইক্রোবায়োম নিয়ে গবেষণা আরও আগে শুরু করা দরকার ছিল। এখন আপনারা শুরু করতে চাচ্ছেন। এক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতা প্রদান করা হবে।’

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আরও বলেন, ‘আমাদের দুইটি জিনোম সিকোয়েন্সিং ল্যাব আছে আন্তর্জাতিক মানের। এই ল্যাবগুলো যদি আপনাদের (গবেষকদের) কোন কাজে দরকার হয়, যেকোন সময় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনএ সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদ ইকবাল পাঠান এবং বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)-এর পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বুস্টার ডোজ নিতে চান? লিংকে ক্লিক করলেই সর্বনাশ

যে ৪ খাবার পুরুষের বন্ধ্যাত্বকে বাড়িয়ে দেয়

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিসংখ্যান অনুযায়ী, বিগত চল্লিশ বছরে বিশ্বে পুরুষদের শুক্রাণুর পরিমাণ হ্রাস পেয়েছে গড়ে ৫৯ শতাংশ। এর পিছনে প্রধান কারণ যে খাদ্যাভাস সে বিষয়ে কোন সন্দেহ নেই। এজন্য যেসব খাবার পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে সেগুলো তালিকা করে আলাদ করে খাবার তালিকা তৈরি করতে হবে। যেসব খাবারে পুরুষের বন্ধ্যত্ব বাড়ে চলুন জেনে নেওয়া যাক।

প্রক্রিয়াজাত মাংস:

হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে, যেসব পুরুষ সপ্তাহে ৩ বার বা তার বেশি প্রক্রিয়াজাত মাংস খায় তাদের তুলনায় যারা সপ্তাহে খুব কম পরিমাণে প্রক্রিয়াজাত মাংস খায় তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ২৮ ‍গুণ বেশি।

বিশেষজ্ঞদের মতে প্রক্রিয়াজাত মাংস শুক্রাণুর পরিমাণ হ্রাসের অন্যতম প্রধান কারণ। বেকন, সালামি , হটডগ, বার্গার যে যে খাদ্যে এই ধরনের মাংস ব্যবহৃত হয় তাদের উপর করা একটি সমীক্ষা এ তথ্য জানিয়েছে। মূলত রেড মিট এসব কিছুর জন্য দায়ী। মুরগির মাংসে অবশ্য এরকম কোনও ফল দেখা যায়নি। যারা মুরগি বেশি খায় তাদের শুক্রানুর পরিমাণ বেশি খায় যারা মুরগি খায়না তাদের তুলনায়।

ট্রান্স ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট:

বৈজ্ঞানিক রিপোর্ট বলছে, ট্রান্স ফ্যাট হৃদযন্ত্রের ঝুঁকির কারণে হয়ে দাঁড়ায়। এছাড়া ট্রান্স ফ্যাট থেকে অ্যাসিডিটির পরিমাণও বাড়ে। আর এজন্য শুক্রানুর পরিমাণও হ্রাস পায়।

সয়া জাতীয় খাদ্য:

গবেষণায় প্রকাশিত হয়েছে যে, যারা সয়াজাতীয় খাবার বেশি খায় তাদের শুক্রানুর পরিমাণ কমে যায়। সয়া জাতীয় খাবার গুলো হলো সয়া মিল্ক, প্রোটিন বার, টোফু, ভেজি বার্গার ইত্যাদি। যাদের ওজন বেশি তারা সয়া জাতীয় খাবারে বেশি প্রভাবিত হয়।

সয়াবিন আইসোফ্লাভোনে সমৃদ্ধ, যা পরীক্ষায় দেখা যায় যে, শরীরে টক্সিন উৎপাদন করে। হার্ভার্ডের একটি গবেষণায় শুক্রাণুর সংখ্যা কম হওয়ার সাথে আইসোফ্লাভোনের যে সম্পর্ক তা দেখানো হয়েছে। সয়া একটি স্বাস্থ্যকর খাবার হতে পারে, তবে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন তবে এটি তালিকা থেকে দূরে রাখুন।

উচ্চ ফ্যাটযুক্ত দুগ্ধজাতীয় খাবার:

দুধ আদর্শ খাবার সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন তবে সব দুগ্ধজাত খাবার আপনার জন্য ভালো না। ১৮-২২ বছর বয়সী ১৮৯ জন পুরুষের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে যে উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য শুক্রানুর গতি, চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য গবাদি পশুদের স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে। এর প্রভাব পরে দুধেও। এই ধরনের গবাদি পশুর দুধে স্নেহজাতীয় পদার্থ থাকে অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যে দিনে তিন ভাগ পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেলেও পুরুষদের শুক্রাণুর গুণগত মান খারাপ হয়ে যায়। গবেষণা অনুসারে, যে যুবকরা তিন টুকরো পনিরের বেশি খায় তারা তাদের উর্বরতা ঝুঁকিতে ফেলতে পারে।

তবে শুধু খাদ্য নয়, বর্তমানে উপাদন বৃদ্ধি ও খাদ্য সংরক্ষণের জন্য যে ধরনের রাসায়নিক ব্যবহৃত হয় সেগুলোও শুক্রাণুর সমস্যার জন্য দায়ী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ

স্টক নিউজ বিডি December 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা চিকিৎসায় একটি মুখে খাওয়ার ট্যাবলেট ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের ওষুধটি করোনা আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন।

এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। স্থানীয় সময় বুধবার এফডিএ এই অনুমোদনের কথা জানায়।

সিএনএন’র খবরে জানানো হয়েছে, নিরমাট্রেলভির এবং রিটোনাভির নামে দুটি ওষুধের সমন্বয়ে ফাইজার নতুন এ ওষুধটি তৈরি করেছে। সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত।

নভেম্বর মাসে বাইডেন প্রশাসন ৫ দশমিক ২৯ বিলিয়ন ডলার খরচে এ ওষুধের ১০ মিলিয়ন ডোজ কেনার ঘোষণা দেয়।

ফাইজারের নতুন এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
daybatis

ডায়াবেটিস প্রতিরোধ করে যেসব খাবার

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয় তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়; অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বার বার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক ক্ষুধা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে।

নিচে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক কয়েকটি খাবার নিয়ে আলোচনা করা হলো :

সবুজ চা : সবুজ চা মানুষের শরীরে ইনসুলিনের মতো কাজ করে; ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এটি।
ওয়াইল্ড স্যামন : ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য অন্যতম একটি ঔষধি খাদ্য ওয়াইল্ড স্যামন। এতে উচ্চ মাত্রায় ওমেগা-৩ রয়েছে। ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস এটি। ডায়াবেটিস রোগের পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও কমায় ওয়াইল্ড স্যামন।

মাছ : গবেষণায় দেখা যায়, মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতাকে উন্নত করতে সাহায্য করে। এটি গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিস রোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। এতে চর্বিহীন প্রোটিন রয়েছে।

টক দই : টক দই একটি স্বাস্থ্যকর খাদ্য। এতে চিনির পরিমাণ খুব কম। এটি রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে। দুপুরের খাবারের সঙ্গে বা বিকেলের নাস্তায় স্যান্ডউইচের সঙ্গে টক দই খাওয়া যায়। এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

ডিমের সাদা অংশ : ডিম পেশি গঠনকারী খাদ্য। এতে উচ্চ মানের প্রোটিন রয়েছে। ডিমের সাদা অংশে উচ্চ মানের চর্বিহীন প্রোটিন এবং কম মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে যা ২ ধরণের ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

লেবু : লেবু ও লেবু জাতীয় ফল ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন সি এর অভাবে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। তবে লেবু জাতীয় ফল খেলে ভিটামিন সি এর অভাব পূরণ হয়। জাম্বুরা, কমলা, লেবু এবং লাইমস ডায়েবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো কাজ করে।

সবুজ শাকসবজি : সবুজশাক সবজি ২ ধরনের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। পালং শাক, পাতা কপি, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা ইত্যাদি খাবারে ক্যালরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম। গবেষণায় বলা হয়, সবুজ শাক সবজি খেলে ডায়াবেটিসের ঝুঁকি ১৪ শতাংশ পর্যন্ত কমে।

বাদাম : গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের ঝুকি প্রায় ২১ শতাংশ পর্যন্ত কমায় চীনাবাদাম। প্রতিদিনের খাদ্য তালিকায় ১ আউন্স আখরোট বা কাজুবাদাম ডায়াবেটিস প্রতিরোধে বিস্ময়করভাবে কাজ করে। নিয়মিত বাদাম খেলে হৃদরোগের ঝুঁকিও কমে।

মটরশুটি : ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য মটরশুটি। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১ কাপ মটরশুটি খেলে ২ ধরনের ডায়াবেটিসের ঝুঁকি কমে। এতে উচ্চমাত্রায় শর্করা, চর্বিহীন প্রোটিন এবং আঁশ রয়েছে। এটি শরীরের রক্তে চিনি কমাতে সাহায্য করে; হৃদরোগের সম্ভাবনাও কমায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য