Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদরাজনীতি

‘খেলা সামনে’, বললেন আমীর খসরু

স্টক নিউজ বিডি August 20, 2022
স্টক নিউজ বিডি August 20, 2022 0 শেয়ার করুন
111

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী ২২ আগস্ট থেকে বিএনপির লাগাতার কর্মসূচির প্রেক্ষাপটে ক্ষমতাসীন সরকারের প্রতি ‘খেলা সামনে’ বলে ইঙ্গিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, মানুষ আজ অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। ২২ তারিখ থেকে ৯ দিন জনগণ রাস্তায় থাকবে। মাঠে থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাকি সময়টুকু বিদায় করবে। জনস্রোত এখনো শুরু হয়নি। বাকি খেলা সামনে।

সরকার পতনের আন্দোলনে আগামী দিনে দলের শক্তি আরও কয়েকগুণ বাড়াতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা। তিনি বলেন, আগামীতে যে আন্দোলন হবে, সেটি হবে শেখ হাসিনার পতনের আন্দোলন।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট থেকে দেশের সব মহানগর, জেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ ও মানববন্ধন করবে বিএনপি।

সরকার পতন না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা আবোল-তাবোল বকছে। এগুলো গদি হারানোর লক্ষণ।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে মহাসমাবেশ হবে বলেও জানান বিএনপির এ নেতা।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, দুঃশাসন জারি রেখেই বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্যই তারা বিরোধীদলকে দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে। হত্যা, নির্বিচার গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করাই এখন সরকারের একমাত্র কাজ।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দাম না কমিয়ে পাঁচ বছর ধরে লাভ করেছে। এতে তাদের লাভ ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। সেই মুনাফার টাকা তারা কী করেছে? এর হিসাব দিতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভ্যানগার্ড হিসেবে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। অতীতের ন্যায় আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল রাজপথে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, গুম, খুন, দুর্নীতি ও লুটপাট ছাড়া এ সরকারের জনগণকে দেওয়ার মত আর কিছুই নেই। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সরকারের ভয়াবহ দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শওকত আজম খাজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদারসহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

stock news bdআওয়ামী লীগআজকের খবরচট্টগ্রামবিএনপিরাজনীতিসরকার
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...