143
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই দেশ ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে। আরও তরুণ উদ্যোক্তা তৈরি হবে। গ্রাম হবে শহর। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা করে যাচ্ছেন। এজন্য শেখ হাসিনা সরকারের প্রয়োজন।’ তাই ভবিষ্যতেও বার বার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রী কলেজ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে কলেজটির বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
