108
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
বুধবার জনস্বার্থে তিনি এ আবেদন করেন। এতে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
এদিকে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
১৯ জানুয়ারি ২০২২


