Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

ক্রিস রক

পারিশ্রমিক না দিলে তিনি চড়-কাণ্ড নিয়ে কোনো মন্তব্য করবেন না ক্রিস রক

স্টক নিউজ বিডি April 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা এবং চুল পড়া নিয়ে ব্যঙ্গ করেছিলেন মার্কিন কমেডিয়ান ক্রিস রক। রাগের মাথায় ক্রিসকে চড় মেরে বসেন উইল। এর পরের ঘটনা তো সবারই জানা। অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্মিথকে।

চড়কাণ্ডের পর উইলিয়াম স্মিথ শাস্তি মাথায় নিয়ে বেড়াচ্ছেন আর ক্রিস রক বেড়াচ্ছেন শো করে। অস্কারের অনুষ্ঠান শেষ হতেই ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামে নিজের শো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা প্রান্তে। দর্শকেরা তার মুখ থেকে থাপ্পড়-বিতর্ক নিয়ে মন্তব্য শুনতে চাইলেও তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটে রয়েছেন।

বোস্টনের উইলবার থিয়েটারে শোয়ের প্রথম দিন ক্রিস শুধু জানিয়েছিলেন তিনি এখনো ঘটনাটির ”প্রসেসিং’ এর মধ্যে আছেন।

এবার ছুঁড়ে দিলেন সরস কৌতুক। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, পারিশ্রমিক না দিলে তিনি চড়-কাণ্ড নিয়ে কোনো মন্তব্য করবেন না। এছাড়াও উইলের হাতে বাম গালে থাপ্পড় খাওয়া নিয়ে তার মন্তব্য ছিল যে, তিনি নাকি আবার কানে শুনতে পাচ্ছেন!

যদিও ঘটনার পরদিনই নিজের আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান উইল স্মিথ।

ইনস্টাগ্রামে স্মিথ লেখেন, “আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, এ আচরণ তার পরিচয় দেয় না।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কেজিএফ চ্যাপ্টার টু

মুুক্তির আগেই ৭ কোটি রুপির টিকিট বিক্রি করলো ‘কেজিএফ ২’

স্টক নিউজ বিডি April 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘কেজিএফ ২’। দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা যে বক্সঅফিস কাঁপাবে তার আভাস পাওয়া যাচ্ছে। শুধু নিজ দেশেই নয়, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজারেও হয়েছে ছবিটির অগ্রিম বুকিং। আর সঙ্গে সঙ্গে হু হু করে বিক্রি হচ্ছে সিনেমার টিকিট।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটি মুক্তির দিনের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে ৭ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে, মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে। ছবিটি মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি রুপি উপার্জন প্রায় নিশ্চিত করে ফেলেছে। আশা করা হচ্ছে, কেজিএফ ২ হিন্দি বেল্টে বক্স অফিসে প্রথম ৩০০ কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে।

এর আগে, ‘কেজিএফ ১’ ছবির রকিরূপে যশ-কে সকলের পছন্দ ছিল। দ্বিতীয় ভাগের জন্য ছিল অপেক্ষা। এবার তার সঙ্গে সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন জুড়েছেন। ছবির টিজারে সঞ্জয় দত্তকে দেখার পর থেকে কৌতুহল ছিল দর্শকদের মধ্যে। ট্রেলার মুক্তির পর আগ্রহ বেড়েছে, অগ্রিম বুকিংয়ের দিকে দেখলেই তা বোঝা যাচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হৃত্বিক কঙ্গনা

হৃত্বিককে নিয়ে আবারো বিস্ফোরক কঙ্গনা

স্টক নিউজ বিডি April 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে হৃত্বিক রোশনের বিতর্ক অজানা নেই অনুরাগীদের। ‘কহো না পেয়ার হ্যায়’ তারকাকে নিয়ে বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। এসব নিয়ে কম হইচই হয়নি।

সম্প্রতি ‘লকআপ’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সেই অডিশনে এক প্রতিযোগীর গল্পের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেয়ে হৃত্বিক প্রসঙ্গ টানেন কঙ্গনা।

সম্প্রতি ‘লকআপ’-এ এক প্রতিযোগী স্বীকার করেন, অল্প বয়সেই বিয়ে করে নেন তিনি। তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু বিশেষ কেউ সেই বিয়ে সম্পর্কে জানেন না। তা ছাড়া সদ্য ‘লকআপ’-এর অন্য এক প্রতিযোগী ওই বিবাহিত প্রতিযোগীর প্রেমে পড়েছেন। প্রকাশ্যে সে কথা স্বীকারও করে নিয়েছেন। কঙ্গনা দুই প্রতিযোগীর এ কথা জানার পরই নিজের প্রসঙ্গ টানেন। হৃত্বিক রোশন প্রসঙ্গ টেনে নাম না করে বলেন নানা বিস্ফোরক কথা।

হৃত্বিক প্রসঙ্গ টেনে কঙ্গনা রানাউত বলেন, ‘বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন প্রত্যেক কমবয়সি মেয়েরা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু তোমার প্রসঙ্গে কথা বলছি না। হতে পারে, বিবাহিত পুরুষরা অনেক বেশি দায়িত্ববান হন। অনেক বেশি আকর্ষণীয় হন। এমন অনেক গুণ থাকে তাদের মধ্যে, যা সহজেই আকৃষ্ট করে কোনো কমবয়সি মেয়েকে। ওরা এমন গল্প তৈরি করে রাখে নিজের স্ত্রীর সম্পর্কে যে ওরা কতই না অবিচারের শিকার।’

কঙ্গনা আরও বলেন, ‘আমার জীবনে এ ঘটনা বড় কেলেঙ্কারির ঘটনা হয়ে রয়েছে। যখনই সেই সমস্ত কমবয়সি মেয়েরা ওই বিবাহিত পুরুষকে তার স্ত্রীর হাত থেকে রক্ষা করতে যায়, তখনই গল্প অন্য দিকে মোড় নেয়। আপনারা যদি স্ত্রীদের গল্প শোনেন, চমকে উঠবেন।’

তথ্যসূত্র: জিনিউজ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রামচরণ

৪১ দিন খালি পায়ে থাকবেন রামচরণ

স্টক নিউজ বিডি April 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বক্স অফিস তোলপাড় করে এগিয়েই চলেছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনমোটি মুক্তির পর মাত্র ১৩ দিনেই ১,০০০ কোটির ব্যবসা করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে ‘আরআরআর’-এর সাফল্য উদ্যাপনে হাজির হয়েছিলেন জুনিয়র এনটিআর, রামচরণরা। হাজির ছিলেন বলিউডের তারকারাও।

আমির খান বা হুমা কুরেশিদের পাশাপাশি দেখা গিয়েছে জিতেন্দ্র, তুষার কাপূর, জনি লিভার, জাভেদ আখতার, রাখি সাবন্ত, করন জোহরের মতো তারকাদের।

তবে অনেকেরই নজর ঘুরছিল রামচরণের পায়ের দিকে। পুরোপুরি কালো কুর্তা-পাজামায় পার্টিতে এসেছিলেন তিনি। একমুখ গোঁফদাড়ি। কপালে তিলক। তবে ছিলেন খালি পায়ে? অনেকেই কৌতূহলী।

ভারতীয় গণমাধ্যম ইকোনমিকস টাইমস জানায়, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দিতে যাবেন এই তারকা।

ফলে ৪১ দিন পর্যন্ত তাকে নিরামিষাশী থাকতে হবে। গোঁফদাড়ি কাটা বা জুতো পরা যাবে না। পরতে হবে কালো পোশাকও।

৪১ দিনের ব্রত শেষে শবরীমালা মন্দিরে যাবেন রামচরণ। এখন সেই নিয়ম মানছেন রাম চরণ, সে কারণে জুতা ছাড়া দেখা যাচ্ছে তাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আলিয়া-রণবীর

আলিয়া-রণবীরের বিয়ের অনুষ্ঠান চলবে ৪ দিন ধরে

স্টক নিউজ বিডি April 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড তারকা রণবীর-আলিয়ার সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে ১৭ এপ্রিল। সেদিনই রণবীরের পৈতৃক বাড়িতে অর্থাৎ আরকে হাউসে বসবে তাদের বিয়ের আসর।

আলিয়ার চাচা রবিন ভাট জানিয়েছেন, ৪ দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। ১৪ এপ্রিল থেকে চেম্বুরের বাংলোতে বিয়ের উত্সব শুরু হবে। খবর বলিউড বাবলের।

এ বিয়ে নিয়ে তাদের ভক্ত ও শুভানুধ্যায়ীদের আগ্রহের কমতি নেই। এ বিয়েতে অতিথি হিসেবে কারা থাকছেন, বিয়েতে কার ডিজাইন করা পোশাকে সাজবেন আলিয়া ও রণবীর, তারা কোথায় হানিমুনে যাচ্ছেন সব কিছু নিয়েই বাড়তি আগ্রহ মানুষের।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ জুটি নাকি মধুচন্দ্রিমার জন্য উড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
২০ বছর আগের ভাঙ্গা সম্পর্ক জুড়িয়ে ঘর বাঁধলেন লোপেজ-অ্যাফ্লেক!

২০ বছর আগের ভাঙ্গা সম্পর্ক জুড়িয়ে ঘর বাঁধলেন লোপেজ-অ্যাফ্লেক!

স্টক নিউজ বিডি April 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সেই ২০ বছরের পুরনো প্রেম আরও একবার ধরা দিয়েছে মার্কিন তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের জীবনে। তারা আবারও বাগদান সেরেছেন।

এ নিয়ে লোপেজ নিজেই একটি ভিডিও বার্তা দিয়েছেন তার ওয়েবসাইট অন দি জেএলও ডট কম এবং অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর ভিডিও বার্তার ক্যাপশনে জেনিফার বলেন, আমার একটি উত্তেজনাপূর্ণ এবং বিশেষ গল্প আছে শোনানোর জন্য। খবর এনডিটিভির।

এর আগে জেনিফার লোপেজ ও অ্যাফ্লেকের প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ২০০২ সালে। সেই সম্পর্ক ভেঙে যায় দু বছরেই।

এর পর বেন অ্যাফ্লেক ও জেনিফার গারনার এবং জেনিফার লোপেজ ও মার্ক অ্যানথনি বিয়ে হয়ে। তাদের সংসার টিকেনি। বিবাহ বিচ্ছেদের পরে দুজনেই ভিন্ন সম্পর্কে জড়ালেও সেগুলো ব্রেকআপ হয়ে যায় গত বছরে। এখন সেই ২০ বছর আগের প্রেমে আবারও এক হয়েছেন এই দুই মার্কিন তারকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকা নিয়ে ভ্রমণে হৃতিক

সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকা নিয়ে ভ্রমণে হৃতিক

স্টক নিউজ বিডি April 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পরও দারুণ বন্ধু তারা। মূলত তাদের সন্তানদের জন্যই এখনও একে অপরের বাসায় যাওয়া আসা তাদের। বিচ্ছেদের পর উভয়ের জীবনে প্রেম এসেছে। মজার বিষয় হচ্ছে উভয়ে তাদের বর্তমানকে নিয়ে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, ঘুরছেন, আনন্দ উল্লাস করছেন।

হৃতিক ও তার বর্তমান এবং হৃতিকের সাবেক ও তার বর্তমান একসঙ্গে ভ্রমণে বেরিয়েছেন। হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। সঙ্গে রয়েছে পরিবারের সদস্যরাও। এমন মধুর মিলন দেখা সত্যিই ভাগ্যের!

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, হৃতিক রোশান ও সাবেক স্ত্রী সুসান খান ফের প্রেমের দেখা পেয়েছেন। দুদিন আগে হৃতিক ও বর্তমান প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদকে হাতে হাত ধরে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। অন্যদিকে, সুসান খান ও তার গুঞ্জরিত প্রেমিক ‘জিয়া অউর জিয়া’ অভিনেতা আরসলান গনিকেও হাতে হাত ধরে বিমানবন্দরে দেখা গেছে। এবার তাঁদের গোয়া ভ্রমণের ছবি ভাইরাল হলো সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশেষ করে একটি ছবি নিয়ে জোর আলোচনা নেট-দুনিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন হৃতিক-সাবা-সুজান-আরসলান। হৃতিক সাবার কোমর জড়িয়ে আছেন। আরসলানের কাঁধে সুসানের হাত। দুই পাশে হৃতিক-আরসলান আর মাঝখানে সাবা-সুসান। কী দারুণ মিল তাঁদের। আইনি বিচ্ছেদ হৃতিক-সুসানের সম্পর্ককে যে আলাদা করতে পারেনি, তা বারবার প্রমাণ দিয়েছেন এ যুগল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার রাশমিকার হিরো রণবীর

এবার রাশমিকার হিরো রণবীর

স্টক নিউজ বিডি April 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘মিশন মজনু’-এর পর এবার বলিউডের আরেক সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। বলিউড তারকা রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন দক্ষিণী সুন্দরী।

‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর। তার সঙ্গেই পর্দায় দেখা যাবে রাশমিকাকে। সন্দীপ রেড্ডি নিজেই তার টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। পরে রাশমিকাও টুইটারে ওই পোস্ট শেয়ার করেন। এ ছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এ বিষয়ক পোস্ট দেন রাশমিকা।

২০২৩ সালের ১১ আগস্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও ববি দেওলকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে টি-সিরিজ, ভদ্রাকালি পিকচার্স ও সিনেওয়ানস্টুডিওজ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অনন্যা ও ঈশান

অনন্যা ও ঈশানের বিচ্ছেদের গুঞ্জন

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‌‘খালি পিলি’ ছবিটি করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে অনন্যা পাণ্ডে ও ঈশান খাত্তারের। বলিউডের এ জুটিকে একাধিকবার একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে। বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে তারা কখনই প্রেমের গুঞ্জন শিকার করেননি।

গত মাসেও শহীদ কাপুরের জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গেছে অনন্যা ও ঈশানকে। মাদককাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় সমালোচিত হয়েছিলেন অনন্যা। সেসময় তার পাশে ছিলেন ‘প্রেমিক’ ঈশান। সম্প্রতি খবর বেরিয়েছে, তারা প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। মতভিন্নতার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। ঈশানের মা নীলিমা আজিম, বাবা রাজেশ ও সৎ ভাই শহীদ কাপুরও বলিউডের সঙ্গে যুক্ত। জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে গেলেও প্রস্তাব পেলে একসঙ্গে কাজ করতে রাজি অনন্যা ও ঈশান।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রণবীর-আলিয়া

১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া!

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পারিবারিক সূত্রে জানা না গেলেও বলিউডের বিভিন্ন সূত্রে জানা গেছে ,আগামী ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি রণবীর-আলিয়া।

তবে তারা ‘ডেস্টিনেশন ওয়েডিং’ এ যাচ্ছেন না। বলিউডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলিয়ার দাদা অসুস্থ এবং তিনি চান দ্রুত আলিয়া-রণবীর বিয়ে দেখতে। এ কারণে বিয়ে হবে ঘরোয়া পরিবেশে। আলিয়া-রণবীরের পরিবার এবং একান্ত ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ আমন্ত্রিত থাকবেন না ওই অনুষ্ঠানে।

এদিকে, ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, রণবীর খুব দ্রুতই একটি গ্র্যান্ড ব্যাচেলর পার্টি করতে যাচ্ছেন। তাতে অতিথি হিসোবে কারা থাকছেন তাদের নামও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ব্যাচেলর পার্টিতে অর্জুন কাপুর, আদিত্য রায় কাপুর এবং অয়ন মুখার্জিসহ রণবীরের সব বন্ধুরা যোগ দেবেন।

পিঙ্কভিলার খবর অনুযায়ী, রণবীর কাপুরের পৈতৃক বাড়িতেই বসছে রণবীর আলিয়ার বিয়ের আসর। রণবীরের বাবা-মা ঋষি কাপুর এবং নীতু কাপুরেরও এই বাড়িতে বিয়ে হয়েছিল।

রণবীর এবং আলিয়া ইতোমধ্যে ‘ব্রহ্মাস্ত্রে’ ছবির শুটিং শেষ করেছেন। রণবীর তার নতুন ছবি ‘শমসেরা’ এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। এদিকে, কাজের ফ্রন্টে, রণবীর এবং আলিয়া ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন। শামশেরার মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য